নান্দাইল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হাসান মাহমুদ জুয়েলের নেতৃত্বে বিপুল সংখ্যক দলীয় নেতা কর্মী ও নারী-পুরুষের সমন্বয়ে অনুষ্ঠিত ঝাড়– মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে ইউপি চেয়ারম্যানকে দল থেকে বহিষ্কারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।
মিছিল শেষে উপজেলা সদর নতুন বাজার আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাফিজুর রহমানের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, পৌর মেয়র রফিক উদ্দিন ভূইয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েল, ময়মনসিংহ জেলা পরিষদের সদস্য আবু বক্কর সিদ্দিক বাহার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ শরাফ উদ্দিন ভূইয়া, অধ্যাপক আবুল কাশেম, সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রেণু, শ্রমিক লীগ নেতা গোলাম মোস্তফা সরকার প্রমুখ।
বিক্ষোভ সমাবেশ ও ঝাড়– মিছিলে উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারাসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
#চলনবিলের আলো / আপন