শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
উল্লাপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধা প্রজন্ম দল অফিস উদ্বোধন  শাপলা কলির নির্বাচনী মিছিল ও পথসভা অনুষ্ঠিত উল্লাপাড়ায় ফকির দরবেশ বাউলদের প্রার্থী আকবর আলীর মতবিনিময় সাইনবোর্ড নেই, মান নেই: নান্দাইলে রাস্তা নির্মাণে ভয়াবহ অনিয়মের অভিযোগ অভয়নগরে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ নিজে না দাড়িয়ে অন্যকে প্রার্থী করেছেন যাতে ধানের শীষ হেরে যায়-আটঘরিয়ায় হাবিব পাবনা-৩ এ শান্তিপূর্ণ নির্বাচন চাইলেন বিএনপি প্রার্থী হাসান জাফির তুহিন “জাতি ভেদে বৈষম্যের অভিযোগ” ভাঙ্গুড়ায় চরম অবহেলায় নিম্নবর্ণের হিন্দুদের শ্মশান

পাবিপ্রবিতে উচ্চশিক্ষা বিষয়ক দিকনির্দেশনা মূলক সেমিনার 

শাবলু শাহাবউদ্দিন:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১, ৫:৩৯ অপরাহ্ণ

শিক্ষার্থীদের ক্যারিয়ার, বিদেশী ভাষা এবং উচ্চশিক্ষা বিষয়ে গাইডলাইন প্রদানের লক্ষ্যে আজ ২৫ নভেম্বর পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ক্যারিয়ার এবং উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারটি আয়োজন করেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ এবং শিক্ষা,সংস্কৃতি ও সেবা বিষয়ক সংগঠন বাতিঘর।
সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তামান্না মাকসুদ, সিইও, ফাউন্ডার ইংলিশ স্পায়ার। ইংরেজি বিভাগের চেয়ারম্যান রওশন ইয়াজদানির সভাপতিত্বে শুরু হওয়া এই সেমিনারে প্রধান আলোচক ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তামান্না মাকসুদ এবং দীপ্তি রহমান (কো-সিইও ইংলিশ স্পায়ার) বিদেশী ভাষা শিক্ষা, বিদেশে উচ্চশিক্ষার প্রক্রিয়া, বিদেশী প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ এবং দেশে ও দেশের বাইরে উচ্চতর শিক্ষা ও স্কলারশীপের ওপর গুরুত্ব নিয়ে আলোচনা করেন। পাশাপাশি ওই জায়গাগুলোতে কাজ করার জন্য কীভাবে এগিয়ে যেতে হবে সে বিষয়ে তারা দিকনির্দেশনা দেন।
ইংরেজি বিভাগের চেয়ারম্যান রওশন ইয়াজদানি বলেন, “বিশ্ববিদ্যালয় খোলার পর ছাত্রছাত্রীকে তাদের ক্যারিয়ার ও উচ্চতর শিক্ষা নিয়ে গাইডলাইন দেওয়ার লক্ষ্যে আমাদের এই সেমিনারের আয়োজন।”
এই সেমিনারে উপস্থিত ছিল বিশ্ববিদ্যালয়ের অন্যান্যের বিভাগের শিক্ষক  এবং শতাধিক শিক্ষার্থী। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর