শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
উল্লাপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধা প্রজন্ম দল অফিস উদ্বোধন  শাপলা কলির নির্বাচনী মিছিল ও পথসভা অনুষ্ঠিত উল্লাপাড়ায় ফকির দরবেশ বাউলদের প্রার্থী আকবর আলীর মতবিনিময় সাইনবোর্ড নেই, মান নেই: নান্দাইলে রাস্তা নির্মাণে ভয়াবহ অনিয়মের অভিযোগ অভয়নগরে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ নিজে না দাড়িয়ে অন্যকে প্রার্থী করেছেন যাতে ধানের শীষ হেরে যায়-আটঘরিয়ায় হাবিব পাবনা-৩ এ শান্তিপূর্ণ নির্বাচন চাইলেন বিএনপি প্রার্থী হাসান জাফির তুহিন “জাতি ভেদে বৈষম্যের অভিযোগ” ভাঙ্গুড়ায় চরম অবহেলায় নিম্নবর্ণের হিন্দুদের শ্মশান

সাপাহারে বীর মুক্তিযোদ্ধা গোলাম রসূলকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

হাফিজুল হক,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১, ৫:৩৩ অপরাহ্ণ

নওগাঁর সাপাহারে বীর মুক্তিযোদ্ধা মরহুম গোলাম রসূলকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে বার্ধক্যজনিত কারনে কোচকুড়িলিয়া গ্রামে নিজ বাড়িতে তিনি মৃত্যু বরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭০ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে, ৩ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ওইদিন বিকেল ৪ টা উপজেলার কোচকুড়িলিয়া স্কুল মাঠে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অর্নার প্রদান করেন। এসময় রাষ্ট্রীয় সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে সেখানেই তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
এসময় পত্নীতলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রাশেদুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার, উপসহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য সন্তোষ কুমার, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ওমর আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, সহ প্রশাসনের কর্মকর্তা, পুলিশ, বীর মুক্তিযোদ্ধাগন, পরিবারের সদস্যসহ এলাকার অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর