শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
উল্লাপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধা প্রজন্ম দল অফিস উদ্বোধন  শাপলা কলির নির্বাচনী মিছিল ও পথসভা অনুষ্ঠিত উল্লাপাড়ায় ফকির দরবেশ বাউলদের প্রার্থী আকবর আলীর মতবিনিময় সাইনবোর্ড নেই, মান নেই: নান্দাইলে রাস্তা নির্মাণে ভয়াবহ অনিয়মের অভিযোগ অভয়নগরে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ নিজে না দাড়িয়ে অন্যকে প্রার্থী করেছেন যাতে ধানের শীষ হেরে যায়-আটঘরিয়ায় হাবিব পাবনা-৩ এ শান্তিপূর্ণ নির্বাচন চাইলেন বিএনপি প্রার্থী হাসান জাফির তুহিন “জাতি ভেদে বৈষম্যের অভিযোগ” ভাঙ্গুড়ায় চরম অবহেলায় নিম্নবর্ণের হিন্দুদের শ্মশান

হাত-পা বেঁধে কোরানের হাফেজকে নির্যাতন, চিকিৎসায় বাঁধা

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: বুধবার, ২৪ নভেম্বর, ২০২১, ১০:৪১ অপরাহ্ণ

বাগান থেকে বাঁশ কেটে নেয়ার তুচ্ছ অভিযোগ তুলে হাত-পা বেঁধে সাইদুল খন্দকার (৩৫) নামের এক কোরানের হাফেজকে অকথ্য নির্যাতন করে বসতঘরে জিম্মি করে রাখার অভিযোগ পাওয়া গেছে। তাৎক্ষনিক খবরপেয়ে নির্যাতিতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার পিঙ্গলাকাঠী গ্রামের।
হাসপাতালে চিকিৎসাধীন পিঙ্গলকাঠী গ্রামের বাসিন্দা হাফেজ সাইদুল খন্দকার বুধবার সকালে অভিযোগে বলেন, একই গ্রামের এক নারীর বাসায় রাতে দীর্ঘদিন থেকে যাতায়ত করে আসছেন পাশ্ববর্তী কালনা গ্রামের মৃত সামসুল হক মল্লিকের বখাটে পুত্র খোকন মল্লিক। ওই বখাটের যাতায়তের পথে প্রায়ই হাফেজের দেখা হতো। এটাই ওই বখাটের কাছে বিরক্তির কারন হয়ে আসছিলো। গত বৃহস্পতিবার সকাল আটটার দিকে মেয়েকে মাদ্রাসায় দিয়ে আসার জন্য নিজবাসা থেকে বের হয় হাফেজ সাইদুল। পথিমধ্যে বখাটে খোকনের সাথে তার দেখা হয়। এসময় বখাটে খোকন তার বাগান থেকে বাঁশ কেটে নেয়ার মিথ্যে গল্প সাজিয়ে হাফেজ সাইদুলকে পিটিয়ে আহত করে। পরে নিজবাসায় চলে যায় সে (সাইদুল। এ ঘটনার আধা ঘন্টা পরে পূনরায় তাকে (সাইদুল) বাসা থেকে তুলে নিয়ে হাত-পাঁ বেঁধে অকথ্য নির্যাতন চালায় বখাটে খোকন মল্লিক, হোসেন মল্লিক (ছোট), আলী হোসেন, তৈয়ব আলী, মনির মল্লিকসহ তার অন্যান্য সহযোগীরা।
তিনি অভিযোগ করে আরও বলেন, বখাটে খোকন শুধু তাকে নির্যাতন করেই ক্ষ্যান্ত হয়নি। এমনকি সে (সাইদুল) যাতে চিকিৎসা করাতে না পারে সেজন্য ওইদিন (বৃহস্পতিবার) গভীর রাত পর্যন্ত তার (সাইদুল) বাসায় তাকে জিম্মি করে রাখে। পরবর্তীতে শুক্রবার সকালে খবরপেয়ে গৌরনদী মডেল থানা পুলিশ তাকে (সাইদুল) উদ্ধার করেন।
হাফেজ সাইদুল বলেন, হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে তাকে বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দিয়ে যাচ্ছে খোকন ও তার সহযোগীরা। তিনি (সাইদুল) অসুস্থ হওয়া সত্বেও রহস্যজনক কারনে মঙ্গলবার দুপুরে হাসপাতাল থেকে তাকে রিলিজ নিয়ে বাড়িতে চলে যাওয়ার জন্য বলেছেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মাজেদুল কাওসার।
এ বিষয়ে গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেননি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর