শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
উল্লাপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধা প্রজন্ম দল অফিস উদ্বোধন  শাপলা কলির নির্বাচনী মিছিল ও পথসভা অনুষ্ঠিত উল্লাপাড়ায় ফকির দরবেশ বাউলদের প্রার্থী আকবর আলীর মতবিনিময় সাইনবোর্ড নেই, মান নেই: নান্দাইলে রাস্তা নির্মাণে ভয়াবহ অনিয়মের অভিযোগ অভয়নগরে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ নিজে না দাড়িয়ে অন্যকে প্রার্থী করেছেন যাতে ধানের শীষ হেরে যায়-আটঘরিয়ায় হাবিব পাবনা-৩ এ শান্তিপূর্ণ নির্বাচন চাইলেন বিএনপি প্রার্থী হাসান জাফির তুহিন “জাতি ভেদে বৈষম্যের অভিযোগ” ভাঙ্গুড়ায় চরম অবহেলায় নিম্নবর্ণের হিন্দুদের শ্মশান

আগৈলঝাড়ায় খাবার ভেবে ভুল করে শিশুর বিষ পান

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: বুধবার, ২৪ নভেম্বর, ২০২১, ১০:৩৭ অপরাহ্ণ

বরিশালের আগৈলঝাড়ায় ঘরে থাকা খাবার ভেবে ভুল করে এক বছরের শিশু বিষ খাওয়ায় মুমূর্ষু অবস্থায় ওই শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শিশুর পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের বসুন্ডা গ্রামের নিখিল হালদারের এক বছরের ছেলে অর্নব হালদার বুধবার দুপুরে ঘরে থাকা বিষাক্ত কীটনাশক খাবার ভেবে খেয়ে ফেলে। এসময় অসুস্থ শিশু অর্নবকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
শিশু অর্নব এর পিতা নিখিল হালদার জানান, কৃষি কাজে ব্যবহারের জন্য একটি পলিথিনে মোড়ানো অবস্থায় ঘরে রাখা বিষাক্ত ফুরাডন ছিল। আমার ছেলে অর্নব খাবার ভেবে পলিথিনে মোড়ানো অবস্থায় বিষাক্ত কীটনাশক খাবার ভেবে খেয়ে ফেলে। এসময় শিশু অর্নব অসুস্থ হয়ে পরলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে ভর্তি করা হয়।
অন্যদিকে মঙ্গলবার বিকেলে উপজেলার বাহাদুরপুর গ্রামের প্রফুল্ল কুমার জয়ধরের স্ত্রী রীনা জয়ধর (৩৫) তার স্বামীর সাথে ঝগড়া হলে ঘরে থাকা কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করে। অসুস্থাবস্থায় রীনাকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর