সিরাজগঞ্জের চৌহালী উপজেলা পরিষদের মাসিক সাধারণ ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(২৩ নভেম্বর ) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রসাশনের আয়োজনে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন সরকারের সভাপতিত্বে নির্বাহী অফিসার মোঃ আনিসুর রহমানের সাচিবিক দায়িত্বে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার জেরিন আহমেদ, মাধ্যমিক শিক্ষা অফিসার এম এ আরিফ সরকার, প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর ফিরোজ, সরকারি বিভিন্ন দপ্তরের অফিসার সহ বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যানগন ও উপজেলার স্কুল, মাদ্রাসা, কলেজের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকগণ।
উল্লেখ্য, সভায় আগামী ২৩ ডিসেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা যাতে বিঘ্ন না ঘটে সে বিষয় সকলকে সজাগ দৃষ্টি ও সতর্ক থাকতে বলা হয় এবং এ বিষয় নিয়ে ব্যাপক আলোচনা হয় এবং চৌহালী উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা ভালো থাকায় প্রশাসনকে ধন্যবাদ জানানো হয় ৷
#চলনবিলের আলো / আপন