পাবনা জেলা ছাত্রকল্যাণ পরিষদ, সরকারি বাঙলা কলেজ শাখার ৭ম বৎসর পূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।২২ নভেম্বর রোজ সোমবার কল্যানপুর গার্লস স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এ আয়োজন করা হয়।
পাবনা জেলা ছাত্রকল্যাণ পরিষদ,সরকারি বাঙলা কলেজ শাখার সভাপতি আরমান হোসাইনের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সজিবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাবনা -২ আসনের মাটি ও মানুষের প্রিয় জননেতা আহমেদ ফিরোজ কবির এমপি।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সেক্টর কমান্ডার্স ফোরাম- মুক্তিযুদ্ধ, ৭১ এর কেন্দ্রীয় কমিটির অন্যতম নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা আ.স.ম আব্দুর রহিম পাকন,একটিভ সারভে এন্ড ইঞ্জিনিয়ারিং এর প্রধান নির্বাহী ইঞ্জিনিয়ার মোঃ ওসমান গনি,ঢাকা মহানগর উত্তর যুবলীগের দপ্তর সম্পাদক এ এইচ এম কামুরুজ্জামান কামরুল, বাংলাদেশ যুব মহিলালীগ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ফাতেমা ফেরদৌস ফেন্সি ও রেজাউল করিম।
আমন্ত্রীত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন RAB-4 এর অধিনায়ক এডিএইজি মোজাম্মেল হক ও RAB-4 এর উপ-পরিচালক জয়িতা শিল্পি এসপি।
প্রধান অতিথি আহমেদ ফিরোজ কবির এমপি তার বক্তব্যে বলেন।শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করতে হবে, আজকের শিশুরা আগামীতে নেতৃত্ব দেবে।তাদের দিকে তাকিয়ে রয়েছে দেশ ও জাতি।
পবিত্র কোরঅান থেকে তেলোয়াত করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল্লাহ বিশ্বাস।অনুষ্টানে সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের নেত্ববন্দৃ ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ১১ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি শরীফ হাসান,১২ নং ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ শুভ, রাজশাহী বিভাগীয় ছাত্রকল্যাণ সংগঠন এর সভাপতি জেআর জয় ও সাধারন সম্পাদক হামিদুল্লা জিহাদ প্রমুখ।
#চলনবিলের আলো / আপন