শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
উল্লাপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধা প্রজন্ম দল অফিস উদ্বোধন  শাপলা কলির নির্বাচনী মিছিল ও পথসভা অনুষ্ঠিত উল্লাপাড়ায় ফকির দরবেশ বাউলদের প্রার্থী আকবর আলীর মতবিনিময় সাইনবোর্ড নেই, মান নেই: নান্দাইলে রাস্তা নির্মাণে ভয়াবহ অনিয়মের অভিযোগ অভয়নগরে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ নিজে না দাড়িয়ে অন্যকে প্রার্থী করেছেন যাতে ধানের শীষ হেরে যায়-আটঘরিয়ায় হাবিব পাবনা-৩ এ শান্তিপূর্ণ নির্বাচন চাইলেন বিএনপি প্রার্থী হাসান জাফির তুহিন “জাতি ভেদে বৈষম্যের অভিযোগ” ভাঙ্গুড়ায় চরম অবহেলায় নিম্নবর্ণের হিন্দুদের শ্মশান

কৃষিবান্ধব সরকার শেখ হাসিনার নেতৃত্বে কৃষকরা প্রশিক্ষণ সহ বিনামূল্যে বীজ ও সার পাচ্ছেঃএমপি তুহিন

ফরিদ মিয়া নান্দাইল ময়মনসিংহঃ
আপডেট সময়: মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১, ৫:৩১ অপরাহ্ণ

ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন বলেছেন, কৃষিবান্ধব সরকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে কৃষকরা বিভিন্ন ধরনের প্রশিক্ষণ সহ বিনামূল্যে বীজ ও সার পাচ্ছে। এখন আর কৃষকদেরকে বীজ ও সারের জন্য দিনের পর দিন লাইনে দাড়িয়ে থাকতে হয় না। জনবান্ধব আওয়ামী লীগ সরকার ক্ষমতার আসার পর থেকেই কৃষকদেরকে সব সময় বিশেষভাবে প্রধান্য দিয়ে যাচ্ছে। এছাড়া তিনি আরও বলেন, বিভিন্ন সময়ে ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে ভূতুর্কি দিয়ে কৃষকদের দুঃখ ভাগাভাগি করে নিতে বর্তমান সরকার কৃষকদেরকে কৃষি উপকরণ সহ বিভিন্ন আর্থিক সহযোগিতা প্রদান করে যাচ্ছে।
বুধবার (২৩ নভেম্বর) নান্দাইল উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্তৃক আয়োজিত ৬০ জন প্রশিক্ষণ প্রাপ্ত কৃষকদের মাঝে বিনামূলে ধান বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন এসব কথা বলেন। এছাড়া উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহা-পরিচালক ড.মো.শাহজাহান কবীরের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ আনিসুজ্জামানের সঞ্চালনায় মুখ্য আলোচক হিসাবে বক্তব্য রাখেন, ধান গবেষণা ইনস্টিটিউটের ফলিত বিভাগের প্রধান সিএসও ড.মো. হুমায়ুন কবীর, বিশেষ অতিথি ময়মনসিংহ কৃষি সম্প্রসারণের উপ-পরিচালক কৃষিবিদ মো.মতিউজ্জামান, উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল মনসুর, পৌর মেয়র রফিক উদ্দিন ভূঁইয়া,ধান গবেষণা ইনস্টিটিউটের সিএসও সিরাজুল ইসলাম সহ প্রমুখ।
পরে কৃষকদের মাঝে ব্রি ৮৮,ব্রি ৮৯,ব্রি ৯২ ও ব্রি বঙ্গবন্ধু ১০০ জাতের ধানের বীজ বিতরণ করা হয়। এসময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রেজাউল করিম, নাদিয়া ফেরদৌসি, প্রশিক্ষণ প্রাপ্ত কৃষকগণ সহ বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর