”সোনালী আঁশের সোনার দেশ, মুজিববর্ষের বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে উন্নত প্রযুক্তিনির্ভও পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারন র্শীষক প্রকল্পের আওতায় পাটচাষী প্রশিক্ষন কর্মশালা ২০২১ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(২৩ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে বস্ত্র ও পাট মন্ত্রনালয় পাট অধিদপ্তরের আয়োজনে, উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিমের সভাপতিত্বে প্রশিক্ষন কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্টেট শাহিনা শবনম।বিশেষ অতিথি, এডি সোলায়মান উপ-পরিচালক পাট উন্নয়ন অধিদপ্তর রংপুর, নীলফামারী জেলা পাট উন্নয়ন অধিদপ্তর কর্মকর্তা এটিএম তৈয়বুর রহমান, উপ-পরিচালক কৃষি উন্নয়ন অধিদপ্তর নীলফামারী আবু বকর সিদ্দিক, উপজেলা কৃষি উন্নয়ন কর্মকর্তা কৃষিবিদ আনিছুজ্জামান, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা ডিমলা দরিবুল্লা প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়াও উক্ত প্রশিক্ষন কর্মশালায় ভিডিও কনফারেন্স এর মাধ্যমে বাংলাদেশ পাট উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আতাউর রহমান (অতিঃ সচিব) এলাকার প্রান্তিক কৃষকদের সাথে মতবিনিময় করেন। উল্লেখ্য যে, উক্ত প্রশিক্ষন কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১শত জন প্রান্তিক কৃষক অংশগ্রহন করেন।
#চলনবিলের আলো / আপন