টাঙ্গাইলের নাগরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক চেয়ারম্যান প্রার্থী মো. কুদরত আলীর নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(২১নভেম্বর) সন্ধায় নাগরপুর দুয়াজানী কলেজ পাড়ায় নির্বাচনী অফিসে এলাকাবাসী এ আলোচনা সভার আয়োজন করেন।
নির্বাচন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, চেয়ারম্যান প্রার্থী মো. কুদরত আলী সহ নাগরপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. শাজাহান মিয়া, উপজেলা আওয়ামীলীগ নেতা আবুল কাসেম মিয়া। এলাকাবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখেন, প্রভাষক মো. আলী আক্তার, অধ্যাপক মো. এম এ সালাম,সহকারি শিক্ষক মো.শওকত আলী, সমাজ সেবক আতোয়ার রহমান আতা বেপারী, ব্যবসায়ী মো. ফজল ব্যাপারী প্রমুখ।
পরে নাগরপুর বাজারের পরিবেশক মালিক সমিতির উদ্যোগে সদর বাজার ও বাসস্ট্যান্ডে নৌকা প্রতীকের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। পরিবেশক মালিক সমিতির সভাপতি মো. খোকন মিয়ার সভাপতিত্বে নিবার্চনী সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. খালিদ হোসেন, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. লিয়াকত হোসেন, সাবেক ছাত্রলীগের সভাপতি মো. ফরিদুর রহমান ফরিদ, উপজেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক মো. শাহিনুর রহমান শাহিন, পরিবেশক মালিক সমিতির সাধারন সম্পাদক মো. মানিক মিয়া প্রমুখ।
চেয়ারম্যানপ্রার্থী মো. কুদরত আলী সবাইকে ২৮ তারিখের নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। এসময় উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।