শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
উল্লাপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধা প্রজন্ম দল অফিস উদ্বোধন  শাপলা কলির নির্বাচনী মিছিল ও পথসভা অনুষ্ঠিত উল্লাপাড়ায় ফকির দরবেশ বাউলদের প্রার্থী আকবর আলীর মতবিনিময় সাইনবোর্ড নেই, মান নেই: নান্দাইলে রাস্তা নির্মাণে ভয়াবহ অনিয়মের অভিযোগ অভয়নগরে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ নিজে না দাড়িয়ে অন্যকে প্রার্থী করেছেন যাতে ধানের শীষ হেরে যায়-আটঘরিয়ায় হাবিব পাবনা-৩ এ শান্তিপূর্ণ নির্বাচন চাইলেন বিএনপি প্রার্থী হাসান জাফির তুহিন “জাতি ভেদে বৈষম্যের অভিযোগ” ভাঙ্গুড়ায় চরম অবহেলায় নিম্নবর্ণের হিন্দুদের শ্মশান

বানারীপাড়ায় এসএসসি পরীক্ষা শুরুর পূর্বেই প্রসূতি পরীক্ষার্থীর সন্তান প্রসব

মোঃ রুবেল বানারীপাড়া প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২২ নভেম্বর, ২০২১, ৫:০৩ অপরাহ্ণ

এসএসসি পরীক্ষা শুরু হওয়ার পূর্বেই প্রসূতি পরীক্ষার্থী সন্তান প্রসব করে। ঘটনাটি রবিবার ২১ নভেম্বর সকাল সোয়া নয়টায় ঘটেছে। বানারীপাড়া উপজেলার চাখার ১০ শয্যার হাসপাতালে। হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স নাসিমা বেগম প্রসূতির চিকিৎসা করেন। এ সময় প্রসূতি পরীক্ষার্থী এক ছেলে সন্তানের জন্ম দিয়েছেন। প্রসূতি নারী এসএসসি পরীক্ষার্থী দোলা আক্তার ইতিমধ্যে চাখার পরীক্ষা কেন্দ্রে ২ বিষয়ে পরীক্ষায় অংশ নেয়। রবিবার ছিল তার শেষ পরীক্ষা। পরীক্ষা দিতে আসার পথে তার পেইন উঠলে দোলার অভিভাবকরা ওই হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।সে চাখার ওয়াজেদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। খলিশাকোঠা গ্রামের মোঃ দুলাল হাওলাদার এর মেয়ে দোলা আক্তার ৯ টা ১৫ মিনিটের সময় একটি ছেলে সন্তানের জন্ম দেয়।চাখার হাসপাতালের স্টাফদের কাছ থেকে জানা যায় , প্রসূতি দোলা সন্তান জন্ম দেওয়ার পরই পরীক্ষা দেয়ার জন্য তাদের কাছে আকুল আবেদন জানায় ও হাউমাউ করে কেঁদে ওঠে ।ওর পরীক্ষার জন্য আকুতি দেখে চাখার পরীক্ষাকেন্দ্রে বিষয়টি জানান হসপিটাল কর্তৃপক্ষ। দোলার আকুতির জন্য ওকে সম্মলিতভাবে পরীক্ষা দেয়ার জন্য সম্মতি দেয়া । দোলা ওই অসুস্থ্য অবস্থায় অভিভাবক ও শিক্ষকদের বারণ সত্ত্বেও তার এক আত্মীয়ের কাছে ছেলে সন্তান রেখে পরীক্ষা চালিয়ে যায়। এ ব্যাপারে চাখার এসএসসি পরীক্ষা কেন্দ্রের সচিব মোঃ জিয়াউল হাসান বলেন, দোলার লেখা পড়ার প্রতি আগ্রহ দেখে আমি অভিভূত। তার ওই সময় শারীরিক অবস্থায় ও স্বাভাবিক ভাবে ঠিক সময়ই পরীক্ষায় অংশগ্রহণ করেছে। দোলার চাখার ওয়াজেদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলী আজিম জানান, মেয়েটি মেধাবী। তার পারিবারিক আর্থিক অবস্থা স্বচ্ছল নয়। নবম শ্রেণিতে পড়া অবস্থায় বিয়ে হয়। এ ব্যপারে দোলা পিতা দুলাল সরদার জানান, তার জামাই আকাশ খান(দুলাল) বর্তমানে ঢাকায় একটি ওষুধ কোম্পানিতে কাজ করছে। দোলার বাল্য বিয়ের ব্যপারে পাশ্ববর্তী দাসের হাট(হরিদ্রাপুর) গ্রামের দোলার শ্বশুর মোঃ ইউসুফ আলী খান এবং পিতা দুলাল সরদার আমতা আমতা করে বলেন, দুই পক্ষের সম্মতিতে আনুষ্ঠানিক ভাবে নোটারী পাবলিকের মাধ্যমে বিয়ে সম্পন্ন হয়েছে। এসময় দোলার স্বামী আকাশ সরদার ঢাকায় ছিল। বর্তমানে চাখার খলিসা কোটা দোলার শ্বশুরবাড়িতে তাদের ছেলে সন্তান দেখার জন্য ওই এলাকার লোকজন ভিড় জমাচ্ছে। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর