শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
উল্লাপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধা প্রজন্ম দল অফিস উদ্বোধন  শাপলা কলির নির্বাচনী মিছিল ও পথসভা অনুষ্ঠিত উল্লাপাড়ায় ফকির দরবেশ বাউলদের প্রার্থী আকবর আলীর মতবিনিময় সাইনবোর্ড নেই, মান নেই: নান্দাইলে রাস্তা নির্মাণে ভয়াবহ অনিয়মের অভিযোগ অভয়নগরে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ নিজে না দাড়িয়ে অন্যকে প্রার্থী করেছেন যাতে ধানের শীষ হেরে যায়-আটঘরিয়ায় হাবিব পাবনা-৩ এ শান্তিপূর্ণ নির্বাচন চাইলেন বিএনপি প্রার্থী হাসান জাফির তুহিন “জাতি ভেদে বৈষম্যের অভিযোগ” ভাঙ্গুড়ায় চরম অবহেলায় নিম্নবর্ণের হিন্দুদের শ্মশান

আগৈলঝাড়ায় ১৪৫০জন প্রান্তিক চাষীদের বিনামূল্যে সরকারের বীজ ও সার বিতরণ

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: সোমবার, ২২ নভেম্বর, ২০২১, ৩:২৬ অপরাহ্ণ

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় রবি মৌসুমে সরকারী প্রনোদনা ও পুণঃর্বাসন কর্মসূচির আওতায় ১৪৫০জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন শষ্যের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে উপজেলা শহীদ সুকান্ত আবদুল্লাহ হল রুমে কৃষি স¤প্রসারণ বিভাগের উদ্যোগে ২০২১-২০২২ অর্থ বছরে রবি মৌসুমে সরকারের কৃষি অধিদপ্তরের প্রণোদনা কর্মসূচীর আওতায় এই বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাশেম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চোরম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।
কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহাবুবা নার্গিস নীলা, চন্দ্র শেখর বসু, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুভাষ চন্দ্র মন্ডল, উপ-সহকারী কৃষি কর্মকর্তা খলিলুর রহমান, অজয় রায়, উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক রমনী কান্ত সরকার।
অনুষ্ঠানে উপজেলার পাঁচটি ইউনিয়নের ১৪৫০জন চাষীকে সরকারে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। এরমধ্যে ১শ জন চাষীকে ৫কেজি করে বীজ ও ১০কেজি ড্যাপ ও ৫কেজি এমওপি সার, ১৫০জ কে কেজি খেসারী বীজ ও ১০কেজি ড্যাপ ও ৫কেজি এমওপি সার, ১শ জনকে ২কেজি করে ভুট্টা বীজ ও ২০কেজি ড্যাপ ও ১কেজি এমওপি সার, ২৫০জনকে ১কেজি করে সরিষা বীজ ও ১০কেজি ড্যাপ ও ১০কেজি এমওপি সার, ১শ জনকে ৫কেজি করে শীতকালীন মুগডাল ও ১০কেজি ড্যাপ ও ৫কেজি এমওপি সার, ১৫০জন গম চাষিকে ২কেজি গম বীজ ও ২০কেজি ড্যাপ ও ১০কেজি এমওপি সার, ৫০জন সূর্যমুখি চাষীকে ১কেজি বীজ ও ১০কেজি ড্যাপ ও ১০কেজি এমওপি সার, ৫০জন বাদাম চাষীকে ১কেজি বীজ ও ১০কেজি ড্যাপ ও ৫কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।
এছাড়াও বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর ও শরিয়তপুর উন্নয়ন প্রকল্পের মাধ্যমে ১৬টি সমিতির আওতায় ১৬টি সেচ পাম্প মেশিন বিতরণ করা হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর