শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
উল্লাপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধা প্রজন্ম দল অফিস উদ্বোধন  শাপলা কলির নির্বাচনী মিছিল ও পথসভা অনুষ্ঠিত উল্লাপাড়ায় ফকির দরবেশ বাউলদের প্রার্থী আকবর আলীর মতবিনিময় সাইনবোর্ড নেই, মান নেই: নান্দাইলে রাস্তা নির্মাণে ভয়াবহ অনিয়মের অভিযোগ অভয়নগরে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ নিজে না দাড়িয়ে অন্যকে প্রার্থী করেছেন যাতে ধানের শীষ হেরে যায়-আটঘরিয়ায় হাবিব পাবনা-৩ এ শান্তিপূর্ণ নির্বাচন চাইলেন বিএনপি প্রার্থী হাসান জাফির তুহিন “জাতি ভেদে বৈষম্যের অভিযোগ” ভাঙ্গুড়ায় চরম অবহেলায় নিম্নবর্ণের হিন্দুদের শ্মশান

বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের নয়; ভারতেরও নায়ক – ভারতের সহকারী হাই কমিশনার রাজেশ কুমার

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: শনিবার, ২০ নভেম্বর, ২০২১, ৪:০৬ অপরাহ্ণ

বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাই কমিশনার রাজেশ কুমার রায়না বলেছেন, স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু বাংলাদেশের নায়ক এবং জাতির পিতাই নন; তিনি ভারতেরও নায়ক। কারন ১৯৭১ সালে আমি দেখেছি ভারতে প্রচুর মানুষ বঙ্গবন্ধুকে হৃদয় দিয়ে সমর্থন করে ভালোবেসেছেন।
শুক্রবার রাত সাড়ে আটটার দিকে বরিশাল রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় সহকারী হাই কমিশনার আরও বলেন, বাংলাদেশ ও ভারতে বিভিন্ন সময় সরকার পরিবর্তন হয়েছে। তার সাথে পরিবর্তন ঘটেছে অর্থনীতি, সমাজ ও জীবন ব্যবস্থার। কিন্তু বাংলাদেশ ও ভারতের মানুষের মনের অমিল কখনোই ঘটেনি। তারা মিলেমিশে আছে। বাংলাদেশের সংস্কৃতির সাথে ভারতের অনেক রাজ্যের সংস্কৃতির মিল আছে। এদের মাঝে কে বাংলাদেশী কে ভারতীয় বিভক্ত করা কঠিন।
তিনি আরও বলেন, আমাদের ভুখন্ড, ধর্ম এসবে অমিল থাকলেও সংস্কৃতিতে অমিল নেই। ১৯৭১ সালে বাংলাদেশ বিশ্বে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বাীকৃতি পেয়েছে। বাংলাদেশ ভাষার জন্য যুদ্ধ করেছে, স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে। ভাষার জন্য বাঙালি ছাড়া আর কোন জাতি পৃথিবীতে যুদ্ধ করেনি। ভাষা এবং সংস্কৃতি একটি জাতির জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এগুলোই আমদের অতীত তুলে ধরে।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়শী প্রশংসা করে রাজেশ কুমার রায়না বলেন, প্রধান মন্ত্রী সব সময় একটি কথা বলেন ‘ধর্ম যার যার উৎসব সবার’। তার এই বক্তব্য প্রমাণ করে বাংলাদেশ সবার দেশ। আর সেটাই আমরা সবাই অনুসরণ করছি। যখন আমরা একে অপরকে ধর্মীয় উৎসব পালনে সহায়তা করবো তখনই এটা একটি মহাউৎসবে পরিণত হবে। এর মাধ্যমেই মানবতা প্রকাশ পাবে।
সহকারি হাই কমিশনারের সাথে তার স্ত্রী নন্দিতা রায়না উপস্থিত ছিলেন। বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে সংগঠনের সভাপতি নজরুল বিশ্বাস, সাধারণ সম্পাদক মিথুন সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক মুশফিক সৌরভ, সিনিয়র সাংবাদিক আনিসুর রহমান স্বপন, সুশান্ত ঘোষ, বাপ্পী মজুমদার, কামাল মাসুদুর রহমান, রবিউল ইসলাম, তন্ময় তপু, রাসেল হোসেন, এন আমিন রাসেলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর