শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
উল্লাপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধা প্রজন্ম দল অফিস উদ্বোধন  শাপলা কলির নির্বাচনী মিছিল ও পথসভা অনুষ্ঠিত উল্লাপাড়ায় ফকির দরবেশ বাউলদের প্রার্থী আকবর আলীর মতবিনিময় সাইনবোর্ড নেই, মান নেই: নান্দাইলে রাস্তা নির্মাণে ভয়াবহ অনিয়মের অভিযোগ অভয়নগরে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ নিজে না দাড়িয়ে অন্যকে প্রার্থী করেছেন যাতে ধানের শীষ হেরে যায়-আটঘরিয়ায় হাবিব পাবনা-৩ এ শান্তিপূর্ণ নির্বাচন চাইলেন বিএনপি প্রার্থী হাসান জাফির তুহিন “জাতি ভেদে বৈষম্যের অভিযোগ” ভাঙ্গুড়ায় চরম অবহেলায় নিম্নবর্ণের হিন্দুদের শ্মশান

স্কুল ছাত্রকে অপহরণের পর হত্যা, দুই জনের যাবজ্জীবন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১, ৪:১৫ অপরাহ্ণ

স্কুল ছাত্রকে অপহরণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলায় দুইজনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন জননিরাপত্তা অপরাধ দমন ট্রাইব্যুনালের (বিশেষ আদালত) বিচারক একেএম মুসা।
বৃহস্পতিবার শেষ কার্যদিবসে বিচারক এ দন্ডাদেশের রায় ঘোষণা করেন। দন্ডিতরা হলো-জেলার গৌরনদী উপজেলার সুন্দরদী গ্রামের কালাচান শরীফের ছেলে সুলতান শরীফ ও মাতুরু ভক্তের ছেলে কার্তিক ভক্ত। রায় ঘোষণার সময় আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ১৪ জানুয়ারি গৌরনদী মডেল থানায় সুন্দরদী এলাকার বাসিন্দা কৃষ্ণ দাস একটি মামলা দায়ের করেন। এজাহারে তিনি উল্লেখ করেন, আসামিদের সাথে তার জমিজমা নিয়ে বিরোধ রয়েছে। তার ছেলে রানা দাস টরকী বন্দর ভিক্টোরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অস্টম শ্রেণিতে পড়াশোনা করতো। ১৩ জানুয়ারি বিকেলে রানা দাসকে আসামিরা অপহরণ করে। এরপর তাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। ১৮ জানুয়ারি দিবাগত রাতে নিখিল সরদারের কচুরিপানাযুক্ত ডোবা থেকে রানার লাশ উদ্ধার করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপ-পরিদর্শক (এসআই) এনামুল হাসান একই বছরের ৩১ মার্চ আসামিদের বিরুদ্ধে হত্যার অভিযোগে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় ২০ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালতের বিচারক দুইজনের যাবজ্জীবন কারাদন্ড এবং অভিযোগ প্রমাণিত না হওয়ায় হেনা বেগম নামের এক আসামিকে বেকসুর খালাস দিয়েছেন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর