বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

আগৈলঝাড়ায় স্কুল ছাত্রীর শ্লীলতাহানীর মামলায় বখাটে গ্রেফতার

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন

বরিশালের আগৈলঝাড়ায় ষষ্ঠ শ্রেণির স্কুল ছাত্রীর শ্লীলতাহানীর মামলায় বখাটে কালামকে গ্রেফতার করেছে পুলিশ। জবানবন্দি প্রদানের জন্য ভিক্টিমকে আদালতে প্রেরণ।
থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার ইন চার্জ মো. মাজহারুল ইসলাম জানান, উপজেলার রাজিহার ইউনিয়নের সীমান্তবর্তী পূর্ব গোয়াইল গ্রামের ষষ্ঠ শ্রেণির স্কুল ছাত্রীকে (১৩) বিভিন্ন সময়ে বিয়ের প্রলোভনে কু-প্রস্তাব দিয়ে আসছিলো পাশ^বর্তি বাড়ির গৌরনদী থানার ডুমুরিয়া গ্রামের ইয়াসিন হাওলাদারের ছেলে কালাম হাওলাদার (৪০)।
কালামের কু-প্রস্তাবে ছাত্রী রাজি না হওয়ায় ২৯অক্টোবর সন্ধ্যায় ওই ছাত্রী ঘরে থেকে বের হলে কালাম তাকে জাপটে ধরে শ্লীলতাহানী ঘটায়। এসময় ছাত্রীর ডাকচিৎকারে লোকজন এগিয়ে এলে বখাটে কালাম পালিয়ে যায়।
এ ঘটনায় ছাত্রীর বাবা কালামকে একমাত্র অভিযুক্ত করে বৃহস্পতিবার থানায় মামলা দায়ের করেন, নং-৮ (১৮.১১.২১)। ওই মামলার তদন্তকারী অফিসার এসআই মাহাবুব আলম খান বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামী কালামকে নিজ এলাকা থেকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত কালামকে শুক্রবার সকালে আদালতে ও ভিক্টিম ছাত্রীকে আদালতে জবানবন্দি প্রদানের জন্য পরিশাল প্রেরণ করেছে পুলিশ।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর