শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
উল্লাপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধা প্রজন্ম দল অফিস উদ্বোধন  শাপলা কলির নির্বাচনী মিছিল ও পথসভা অনুষ্ঠিত উল্লাপাড়ায় ফকির দরবেশ বাউলদের প্রার্থী আকবর আলীর মতবিনিময় সাইনবোর্ড নেই, মান নেই: নান্দাইলে রাস্তা নির্মাণে ভয়াবহ অনিয়মের অভিযোগ অভয়নগরে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ নিজে না দাড়িয়ে অন্যকে প্রার্থী করেছেন যাতে ধানের শীষ হেরে যায়-আটঘরিয়ায় হাবিব পাবনা-৩ এ শান্তিপূর্ণ নির্বাচন চাইলেন বিএনপি প্রার্থী হাসান জাফির তুহিন “জাতি ভেদে বৈষম্যের অভিযোগ” ভাঙ্গুড়ায় চরম অবহেলায় নিম্নবর্ণের হিন্দুদের শ্মশান

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বাবা-মেয়ে জেলহাজতে

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১, ৪:০২ অপরাহ্ণ

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বরিশালে বাবা ও মেয়েকে জেল হাজতে প্রেরণ করেছে আদালত। বরিশাল চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।
বৃহস্পতিবার সকালে আদালত সূত্রে জানা গেছে, কারাগারে পাঠানো এসএবি সালাউদ্দিন ও তার মেয়ে সৈয়দা সাবিকুনাহার তুবা নগরীর পুরাতন পার্সপোট গলির বাসিন্দা। একই এলাকার বাসিন্দা খোরসেদুল আলম সুজনের স্ত্রী ফজিলাতুন নেসা হাসি বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে বাবা ও মেয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন।
মামলা সূত্রে জানা গেছে, বাদী ও তার স্বামীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অশালিন মন্তব্য করায় চলতি বছরের ১০ জানুয়ারি কোতয়ালী মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে এই মামলা দায়ের করা হয়। বুধবার শেষ কার্যদিবসে আসামিরা মামলায় জামিন আবেদন করলে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচালক মাসুম বিল্লাহ বাবা ও মেয়ের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর