শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
উল্লাপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধা প্রজন্ম দল অফিস উদ্বোধন  শাপলা কলির নির্বাচনী মিছিল ও পথসভা অনুষ্ঠিত উল্লাপাড়ায় ফকির দরবেশ বাউলদের প্রার্থী আকবর আলীর মতবিনিময় সাইনবোর্ড নেই, মান নেই: নান্দাইলে রাস্তা নির্মাণে ভয়াবহ অনিয়মের অভিযোগ অভয়নগরে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ নিজে না দাড়িয়ে অন্যকে প্রার্থী করেছেন যাতে ধানের শীষ হেরে যায়-আটঘরিয়ায় হাবিব পাবনা-৩ এ শান্তিপূর্ণ নির্বাচন চাইলেন বিএনপি প্রার্থী হাসান জাফির তুহিন “জাতি ভেদে বৈষম্যের অভিযোগ” ভাঙ্গুড়ায় চরম অবহেলায় নিম্নবর্ণের হিন্দুদের শ্মশান

নান্দাইলে স্বদেশ ইসলামী লাইফ ইন্সুরেন্সের  সাংগঠনিক অফিসের শুভ উদ্বোধন 

ফরিদ মিয়া নান্দাইল ময়মনসিংহঃ
আপডেট সময়: বুধবার, ১৭ নভেম্বর, ২০২১, ১০:২২ অপরাহ্ণ

ময়মনসিংহের নান্দাইল উপজেলার নান্দাইল চৌরাস্তায় বুধবার (১৭ই নভেম্বর) ইসলামী শরীয়াহ মোতাবেক পরিচালিত স্বদেশ ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড এর সাংগঠনিক অফিসের শুভ উদ্বোধন করা হয়েছে। “জীবনের সাথে, জীবনের পরে”এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বদেশ ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড এর মূখ্য নির্বাহী কর্মকর্তা মো. ইখতিয়ার উদ্দিন শাহীন প্রধান অতিথি হিসাবে লাল ফিতা কেটে অত্র অফিসের শুভ উদ্বোধন ঘোষণা করেন। নান্দাইল চৌরাস্তা অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (ইনচার্জ) মোছা. আকলিমা আক্তারের সভাপতিত্বে ও ইউনিট ম্যানেজার তাসলিমা আক্তারের সঞ্চালনায় অত্র উদ্বোধনী অনুষ্ঠানের সূধী সমাবেশে বক্তব্য রাখেন প্রধান অতিথি ইখতিয়ার উদ্দিন শাহীন, বিশেষ অতিথি স্বদেশ লাইফ ইন্সুরেন্সের এইচআর এডমিন সাজিদ হোসেন, এইচ.আর এডমিনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এসএম সোহাইল সোহেল, বিশিষ্ট আইনজীবি এডভোকেট আসাদুজ্জামান নয়ন, বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এনামুল হক বাবুল, বিশিষ্ট ব্যবসায়ী হাজী আলাউদ্দিন, ইউনিট ম্যানেজার মুর্শিদা আক্তার, নিলু, তাসলিমা, অনামিকা প্রমুখ। বক্তব্য শেষে অত্র বিভিন্ন ইউনিটের প্রায় ১১ জন ইউনিট ম্যানেজারকে কর্মদক্ষতায় ও সফলতার জন্য সম্মাননা পুরষ্কার প্রদান করা হয়। 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর