শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
উল্লাপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধা প্রজন্ম দল অফিস উদ্বোধন  শাপলা কলির নির্বাচনী মিছিল ও পথসভা অনুষ্ঠিত উল্লাপাড়ায় ফকির দরবেশ বাউলদের প্রার্থী আকবর আলীর মতবিনিময় সাইনবোর্ড নেই, মান নেই: নান্দাইলে রাস্তা নির্মাণে ভয়াবহ অনিয়মের অভিযোগ অভয়নগরে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ নিজে না দাড়িয়ে অন্যকে প্রার্থী করেছেন যাতে ধানের শীষ হেরে যায়-আটঘরিয়ায় হাবিব পাবনা-৩ এ শান্তিপূর্ণ নির্বাচন চাইলেন বিএনপি প্রার্থী হাসান জাফির তুহিন “জাতি ভেদে বৈষম্যের অভিযোগ” ভাঙ্গুড়ায় চরম অবহেলায় নিম্নবর্ণের হিন্দুদের শ্মশান

বরিশালে বিদ্রোহী প্রার্থীর কর্মীর জন্য রান্না করা খিচুড়ি এতিমখানায় বিতরণ

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: বুধবার, ১৭ নভেম্বর, ২০২১, ৪:৫৪ অপরাহ্ণ

তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে ভোটার ও কর্মী সমর্থকদের খাওয়ানোর জন্য রান্নাকরা খিুচড়ি বিভিন্ন এতিমখানায় বিতরণ করেছেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিষ্ট্রেট। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে জেলার বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের রামপট্টি এলাকায়।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ মিজানুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। সূত্রমতে, রহমতপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগের বিদ্রোহী (আনারস) চেয়ারম্যান প্রার্থী সরোয়ার মাহমুদের ছেলে মাহবুবুর রহমান সোহাগের নেতৃত্বে রামপট্টি এলাকার প্রায় এক হাজার কর্মী সমর্থকদের জন্য খিচুড়ি রান্না করা হয়। রান্নার শেষপর্যায়ে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভোজের সকল আয়োজন বন্ধ করে দেয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক বলেন, নির্বাচনী আচরণবিধি লক্সঘনের দায়ে খাবারগুলো জব্দ করে চারটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর