শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
উল্লাপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধা প্রজন্ম দল অফিস উদ্বোধন  শাপলা কলির নির্বাচনী মিছিল ও পথসভা অনুষ্ঠিত উল্লাপাড়ায় ফকির দরবেশ বাউলদের প্রার্থী আকবর আলীর মতবিনিময় সাইনবোর্ড নেই, মান নেই: নান্দাইলে রাস্তা নির্মাণে ভয়াবহ অনিয়মের অভিযোগ অভয়নগরে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ নিজে না দাড়িয়ে অন্যকে প্রার্থী করেছেন যাতে ধানের শীষ হেরে যায়-আটঘরিয়ায় হাবিব পাবনা-৩ এ শান্তিপূর্ণ নির্বাচন চাইলেন বিএনপি প্রার্থী হাসান জাফির তুহিন “জাতি ভেদে বৈষম্যের অভিযোগ” ভাঙ্গুড়ায় চরম অবহেলায় নিম্নবর্ণের হিন্দুদের শ্মশান

আটোয়ারীতে আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মোঃ জাহেরুল ইসলাম, আটোয়ারী(পঞ্চগড়)প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১, ৬:০০ অপরাহ্ণ

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(১৬ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার (অঃ দাঃ) মোঃ আরিফ হোসেন এর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম উপস্থিত থেকে বক্তব্য রাখেন। এছাড়াও সভায় আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন, উপজেলা কৃষি অফিসার নুরজাহাহান খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা করুনা কান্ত, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম, ধামোর ইউপি চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম দুলাল, তোড়িয়া ইউপি চেয়ারম্যান হাসান হাবিব আল আজাদ, আটোয়ারী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ এম.এ মান্নান, আটোয়ারী প্রেসক্লাবের সভাপতি জিল্লুর হোসেন সরকার, বনিক সমিতির সভাপতি কমলেশ চন্দ্র ও বালাপাড়া বিওপি কমান্ডার প্রমুখ বক্তব্য রাখেন। সভায় বক্তাগন উপজেলার সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি সহ তৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ অনুষ্ঠানের উপর গুরুত্বারোপ করা হয়।

 

 

#চলনবিলের আলো / আপন

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর