শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
উল্লাপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধা প্রজন্ম দল অফিস উদ্বোধন  শাপলা কলির নির্বাচনী মিছিল ও পথসভা অনুষ্ঠিত উল্লাপাড়ায় ফকির দরবেশ বাউলদের প্রার্থী আকবর আলীর মতবিনিময় সাইনবোর্ড নেই, মান নেই: নান্দাইলে রাস্তা নির্মাণে ভয়াবহ অনিয়মের অভিযোগ অভয়নগরে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ নিজে না দাড়িয়ে অন্যকে প্রার্থী করেছেন যাতে ধানের শীষ হেরে যায়-আটঘরিয়ায় হাবিব পাবনা-৩ এ শান্তিপূর্ণ নির্বাচন চাইলেন বিএনপি প্রার্থী হাসান জাফির তুহিন “জাতি ভেদে বৈষম্যের অভিযোগ” ভাঙ্গুড়ায় চরম অবহেলায় নিম্নবর্ণের হিন্দুদের শ্মশান

পলাশবাড়ীতে ধর্ষণ মামলার আসামীকে নৌকার মনোনয়ন তালিকার ১ নম্বরে রাখার প্রতিবাদে সংবাদ সম্মেলন

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ১৫ নভেম্বর, ২০২১, ৯:৫৬ পূর্বাহ্ণ

গাইবান্ধার পলাশবাড়ীতে সদ্য ধর্ষণ মামলার আসামীকে আওয়ামীলীগ মনোনয়ন প্রত্যাশী হিসাবে কেন্দ্রে প্রেরীত তালিকায় ১ নম্বরে রেখে তালিকা প্রেরণের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

১৪ নভেম্বর সকালে নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বরিশাল ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান সরকার।

তিনি তার লিখিত বক্তব্যে জানান, গত ১২ নভেম্বর শুক্রবার বরিশাল ইউনিয়ন আওয়ামীলীগ বর্ধিত সভায় অনৈতিকভাবে দলীয় শৃংখলা ও নিয়ম বর্হিভূতভাবে ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম তালিকার প্রথমে না দিয়ে পলাশবাড়ী থানার ধর্ষণ মামলার (মামলা নং- ৯/২৬০, তারিখ ০৬-১০-২০২১) মূল আসামী জেল হাজতবাসকারী ও ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সভাপতি রফিকুল ইসলামের নাম তালিকার ১ নম্বরে রেখে কেন্দ্রে তালিকা প্রেরণের বিষয়টি জানাজানি হলে অত্র ইউনিয়ন, উপজেলা ও জেলা জুড়ে সমালোচনার সৃষ্টি হয়েছে। এতে করে ইউনিয়ন আওয়ামীলীগের ব্যাপকভাবে সুনাম ক্ষুন্ন হচ্ছে। এ বিষয়টি আমি সহ ইউনিয়ন আওয়ামীলীগ নেতাকর্মীদের দৃষ্টিগোচর হওয়ায় আগামী নির্বাচনকে সামনে রেখে বরিশাল ইউনিয়ন আওয়ামীলীগের সুনাম ধরে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার জন্য উপজেলা, জেলা ও কেন্দ্রীয় আওয়ামীলীগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী জানাচ্ছি।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর