নীলফামারীর উত্তরা ইপিজেডে দেশবন্ধুগ্রুপ কোঃ পরিদর্শন করলেন ব্রিটিশ বিনিয়োগ কারী স্কট এ্যালেন লেভি। ১৪ নভেম্বর রবিবার সকাল ১১ টার সময় হেলিকপ্টার যোগে উত্তরা ইপিজেডে দেশবন্ধু গ্রুপ কোম্পানীর উৎপাদিত পন্য ও ফ্যাক্টরী পরিদর্শন করলেন ব্রিটিশ বিনিয়োগ কারী স্কট এ্যালেন লেভি। তিনি ফ্যাক্টরীর কাটিংশেকসন,সুয়িং,ফিনিশিং,প্যা
কিং,ওয়াশিং প্লান্ট,ট্রেনিংসেন্টার সরজমিন ঘুরে দেখে পন্যের গুণগত মান ও প্রতিষ্ঠানে ব্যবস্থাপনার ভুয়শী প্রসংশা করেন। পরিদর্শন কালে তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন দেশবন্ধু গ্রুপে এর সিওও গোলাম কিবরিয়া,জেনারেল ম্যানেজার আরিফ হোসেন,উপদেষ্টা ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার,সারোয়ার জাহান তালুকদার প্রমুখ।আরো উপস্থিত ছিলেন কোম্পানির বিভিন্ন স্তরের কর্মকর্তা বৃন্দ। শেষে বক্তব্য অনুষ্ঠানে বিদেশি বিনিয়োগ কারিকে বাংলা ও ইংরেজীতে মানপত্র পরে শুনানো হয়।
#চলনবিলের আলো / আপন