শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
উল্লাপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধা প্রজন্ম দল অফিস উদ্বোধন  শাপলা কলির নির্বাচনী মিছিল ও পথসভা অনুষ্ঠিত উল্লাপাড়ায় ফকির দরবেশ বাউলদের প্রার্থী আকবর আলীর মতবিনিময় সাইনবোর্ড নেই, মান নেই: নান্দাইলে রাস্তা নির্মাণে ভয়াবহ অনিয়মের অভিযোগ অভয়নগরে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ নিজে না দাড়িয়ে অন্যকে প্রার্থী করেছেন যাতে ধানের শীষ হেরে যায়-আটঘরিয়ায় হাবিব পাবনা-৩ এ শান্তিপূর্ণ নির্বাচন চাইলেন বিএনপি প্রার্থী হাসান জাফির তুহিন “জাতি ভেদে বৈষম্যের অভিযোগ” ভাঙ্গুড়ায় চরম অবহেলায় নিম্নবর্ণের হিন্দুদের শ্মশান

বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি উদ্বোধণের অপেক্ষায় ড্রেজার বেইজ দপ্তরের নবনির্মিত ভবন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: রবিবার, ১৪ নভেম্বর, ২০২১, ৫:৩৪ অপরাহ্ণ

উদ্বোধণের অপেক্ষায় নগরীর বান্দ রোডস্থ বিআইডব্লিউটিএ’র মেরিন ওয়ার্কসপ মাঠে নবনির্মিত ড্রেজিং বিভাগের যন্ত্র কৌশল শাখার বরিশাল ড্রেজার বেইজ দপ্তরের নবনির্মিত ভবন। নৌ-পরিবহন মন্ত্রী ড্রেজার বেইজের নবনির্মিত এ ভবন উদ্বোধণের পর প্রতিষ্ঠানটি জনসেবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প ২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের অধীনে বরিশাল অঞ্চলের নদীর নাব্যতা রক্ষা ও নৌপথ উন্নয়নে ২০টি ড্রেজার বেইজ নির্মাণ কাজ শুরু হয়। নির্মিত বেইজের কাজ সম্পন্ন করে এখন উদ্বোধণের অপেক্ষায় রয়েছে।
সূত্রমতে, বাংলাদেশের অন্যতম যোগাযোগ মাধ্যমে নৌপথ ইতিহাস-ঐতিহ্যের স্বাক্ষ্য বহন করছে। পাশাপাশি বর্তমান সরকারের উন্নয়ন মহাসড়কের সাথে বিআইডব্লিউটিএ’র এ প্রকল্পটির সংযুক্ত।
বিআইডব্লিউটিএ’র নির্বাহী প্রকৌশলীর দপ্তর সূত্রে জানা গেছে, নবনির্মত ড্রেজার বেইজে থাকছে অফিস বিল্ডিং, স্টাফ ডরমিটরি, দৃষ্টিনন্দন মসজিদ, আরসিসি সড়ক, সীমানা প্রাচীর, ইন্টার্নাল ওভারহেড, বৈদ্যুতিক লাইন, গভীর নলকূপ, আরসিসি রাম, স্টিল গ্যাংওয়ে, সারফেস ড্রেন, ব্যাংক প্রটেকশন, আরসিসি সলোব রাম। সূত্রে আরও জানা গেছে, বরিশালের এ প্রকল্পে নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ২৩ কোটি ৬২ লাখ টাকা। বিগত ২০১৮ সালে শুরু হয়ে চলতি বছরের গত ৩০ জুন প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে।
বিআইডব্লিউটিএ’র ভারপ্রাপ্ত উপ-সহকারী প্রকৌশলী মোঃ আসাদুজ্জামান বলেন, সিডিউল অনুযায়ী কাজ আদায় করা হয়েছে। কাজের গুণগত মান খুব ভালো হয়েছে। বিআইডব্লিউটিএ’র নির্বাহী প্রকৌশলী মামুন উর রশিদ বলেন, প্রায় ২.৫ (দুই দশমিক পাঁচ) একর অরক্ষিত সরকারী জমির উপরে এ প্রকল্প বাস্তবায়ন হয়েছে। এই প্রকল্পটির মাধ্যমে বরিশাল অঞ্চলের নদী পথের নাব্যতা রক্ষা পাবে। নদী খননের সুবিধাটা শতভাগ নিশ্চিত করা যাবে। যা ইতিপূর্বে ঢাকা থেকে পরিচালিত হতো। এখন আর বরিশাল অঞ্চলের নদী খননের জন্য ঢাকায় যেতে হবেনা। প্রকল্পটির উদ্বোধন হলেই এ অঞ্চলের প্রশাসনিক সকল কার্যক্রম শুরু হবে।
প্রকল্প পরিচালক আতাহার আলী সরদার বলেন, বরিশালের ড্রেজার বেইজ প্রকল্পটি বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির একটি অংশ। মন্ত্রী মহোদয়ের সফরসূচী পেলেই প্রকল্প উদ্বোধনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হবে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর