শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
উল্লাপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধা প্রজন্ম দল অফিস উদ্বোধন  শাপলা কলির নির্বাচনী মিছিল ও পথসভা অনুষ্ঠিত উল্লাপাড়ায় ফকির দরবেশ বাউলদের প্রার্থী আকবর আলীর মতবিনিময় সাইনবোর্ড নেই, মান নেই: নান্দাইলে রাস্তা নির্মাণে ভয়াবহ অনিয়মের অভিযোগ অভয়নগরে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ নিজে না দাড়িয়ে অন্যকে প্রার্থী করেছেন যাতে ধানের শীষ হেরে যায়-আটঘরিয়ায় হাবিব পাবনা-৩ এ শান্তিপূর্ণ নির্বাচন চাইলেন বিএনপি প্রার্থী হাসান জাফির তুহিন “জাতি ভেদে বৈষম্যের অভিযোগ” ভাঙ্গুড়ায় চরম অবহেলায় নিম্নবর্ণের হিন্দুদের শ্মশান

ডোমারে সবজির বাজার চড়া,ভোগান্তিতে নিম্ম আয়ের মানুষ

এস.কে হিমেল , নীলফামারী প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ১৪ নভেম্বর, ২০২১, ৯:৫৭ পূর্বাহ্ণ

নীলফামারীর ডোমারে শীতকালিন সবজির বাজার চড়া হওয়ায় ভোগান্তিতে পরেছে মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষ
উপজেলার পৌর কাঁচা বাজারে গড়ে প্রতিদিন কয়েকশ মণ শীতকালিন সবজি বেচাকেনা হয়।পাশ্ববর্তী উপজেলা ডিমলা, জলঢাকা ও পঞ্চগড় জেলার দেবিগঞ্জ উপজেলার সবজি চাষিরা ডোমার পৌর কাঁচা বাজারে আসে শীতকালিন সবজি
বেচাকেনা করতে।
সরেজমিনে দেখা যায়,প্রতিদিন ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত চলে কাঁচা বাজারের আড়ৎদারি। কৃষকরা যেমন চড়া দামে সবজি বিক্রিকরে হাসতে হাসতে বাড়ী ফিরছে অপর দিকে সবজির দাম উর্দ্ধগতি হওয়ায় নিম্ন আয়ের মানুষেরা কাঁচা বাজার করতে এসে খালি ব্যাগ নিয়ে বাড়ী ফিরে যাচ্ছে। আশ্বিন ও কার্তিক এই দুই মাস এ এলাকায় কোন কাজকর্ম না থাকায় শ্রমজীবী মানুষেরা বেকার হয়ে পরেছ এরমধ্যে চাল,ডাল,তেলসহ কাঁচা বাজারেও দাম উর্দ্ধমুখী হওয়ায় দিশেহারা হয়ে পরেছে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষেরা।
এবিষয়ে সবজি বিক্রেতা ডিমলা উপজেলার নওশের আলী জানান, গত মাসে ৪দিনের টানা বৃষ্টিতে কয়েক শত একর জমির সবজির আবাদ নষ্ঠ হয়ে গেছে। ক্ষতি পোষাতে আমরা চড়াদামে সবজি বিক্রি করছি। আমরা সামান্য একটু দাম ধরলেই দোকানদাররা বেশি দাম ধরে ক্রেতাদের হয়রানি করছে। পাশ্ববর্তী পঞ্চগড় জেলার দেবিগঞ্জ উপজেলার সোনাহার বগুড়া টারী গ্রামের ফুলকপি চাষি মিজানুর রহমান জানান, আমি এক একর জমিতে ফুলকপি লাগিয়েছি,ফুলকপির খরচসহ প্রতি প্রতিপিচ ২০টাকা লাভ হবে।
বর্তমানে বাজারে সিম বিক্রি হচ্ছে প্রতি কেজি ৫০ টাকা,বেগুন ৫০টাকা,বাধাকপি ৫০টাকা,ফুলকপি ৫০ টাকা,পটল ৪০টাকা, লালশাক
৪০টাকা, পুইশাক ৪০টাকা, পালংশাক ৫০টাকা, ধুনিয়া শাক ৮০ টাকা, নাপা শাক ৫০টাকা, বটবটি ৬০টাকা,করলা ৪০টাকা,মূলা ৩০টাকা,পেঁপে ২০টাকা, লাউ প্রতি পিচ ৫০ টাকা, টমেটো ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পৌরসভার ৪নং ওয়ার্ডের সবজি কিনতে আসা সফিরউদ্দিন জানান, আমি সারাদিন কাজ করে ৩শত টাকা মজুরী পাই, সরকারের দেয়া খোলা বাজারে
ওএমএস এর চাউল ৩০টাকা কেজি দরে ২ কেজি চাউল কিনেছি ৬০ টাকা,২৪০ টাকা নিয়ে বাজারে সবজি কিনতে এসে সবজি না কিনে শুধু আলু কিনে বাড়ী ফিরে যাচ্ছি।
পৌর কাঁচা বাজারের সভাপতি এনতাজুল হক জানান,নীলফামারী জেলার ডিমলা ও জলঢাকা উপজেলাসহ পাশ্ববর্তী পঞ্চগড়
জেলার দেবিগঞ্জ,সাকোয়া ও বোদা উপজেলার বিভিন্ন পাইকাররা ডোমার পৌরসভা কাঁচা বাজারে এসে কাঁচামাল নিয়ে যায়। বর্তমানে চাহিদার তুলনায় শীতকালিন সবজি বাজারে অর্ধেকেরও কম আসায় সবজি ব্যবসায়ীরা চড়া দামে বিক্রি করছে। হয়তোবা আগামী সপ্তাহে বাজার সিথিল হতে পারে বলে তিনি জানিয়েছেন। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর