শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
উল্লাপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধা প্রজন্ম দল অফিস উদ্বোধন  শাপলা কলির নির্বাচনী মিছিল ও পথসভা অনুষ্ঠিত উল্লাপাড়ায় ফকির দরবেশ বাউলদের প্রার্থী আকবর আলীর মতবিনিময় সাইনবোর্ড নেই, মান নেই: নান্দাইলে রাস্তা নির্মাণে ভয়াবহ অনিয়মের অভিযোগ অভয়নগরে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ নিজে না দাড়িয়ে অন্যকে প্রার্থী করেছেন যাতে ধানের শীষ হেরে যায়-আটঘরিয়ায় হাবিব পাবনা-৩ এ শান্তিপূর্ণ নির্বাচন চাইলেন বিএনপি প্রার্থী হাসান জাফির তুহিন “জাতি ভেদে বৈষম্যের অভিযোগ” ভাঙ্গুড়ায় চরম অবহেলায় নিম্নবর্ণের হিন্দুদের শ্মশান

গলায় ফাঁস দিয়ে বিধবার আত্নহত্যা

নান্দাইল(ময়মনসিংহ)প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ১৩ নভেম্বর, ২০২১, ৮:১৫ অপরাহ্ণ

ময়মনসিংহের নান্দাইলে নিপা আক্তার (৪৫) নামে এক বিধবা নারী গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে। ১৩ নভেম্বর দুপুর তিনটার দিকে এই ঘটনা ঘটে। নিহত নারী নান্দাইল পৌরসদরের ঝালুয়া মহল্লার মৃত শাহীন ভূইয়ার স্ত্রী।
স্থানীয়রা জানান, নিপা খুবই শান্ত স্বভাবের নারী।নিজ বাড়ি ও প্রতিবেশীদের সাথে তার খুব ভালো সম্পর্ক ছিল। তার স্বামী প্রায় তিন বছর পূর্বে মারা যায়।তখন থেকেই সে মানসিক অশান্তিতে ভোগছিল। প্রায় সময়েই তার শাশুড়ীকে বলতো আমি বাঁচব না। আমার সংসার ভালো লাগে না। কিছুদিন পূর্বে একবার বিষ পান করেছিল। তখন পরিবারের লোকজন টের পেয়ে তাৎক্ষণিকভাবে সুচিকিৎসার ফলে সে সুস্থ হয়ে উঠে।
তাদের একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে, তারা লেখাপড়া করে।
আজ দুপুরের পরে পরিবারের সবার অজান্তে রান্না ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়।
এক পর্যায়ে তার মেয়ে খোঁজে না পেয়ে রান্না ঘরে ঝুঁলতে দেখে চিৎকার দেয়। এসময় বাড়ির অন্যরা ছুটে এসে দ্রুত নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
এবিষয়ে নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ জানান, লাশ থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হবে। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর