শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
উল্লাপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধা প্রজন্ম দল অফিস উদ্বোধন  শাপলা কলির নির্বাচনী মিছিল ও পথসভা অনুষ্ঠিত উল্লাপাড়ায় ফকির দরবেশ বাউলদের প্রার্থী আকবর আলীর মতবিনিময় সাইনবোর্ড নেই, মান নেই: নান্দাইলে রাস্তা নির্মাণে ভয়াবহ অনিয়মের অভিযোগ অভয়নগরে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ নিজে না দাড়িয়ে অন্যকে প্রার্থী করেছেন যাতে ধানের শীষ হেরে যায়-আটঘরিয়ায় হাবিব পাবনা-৩ এ শান্তিপূর্ণ নির্বাচন চাইলেন বিএনপি প্রার্থী হাসান জাফির তুহিন “জাতি ভেদে বৈষম্যের অভিযোগ” ভাঙ্গুড়ায় চরম অবহেলায় নিম্নবর্ণের হিন্দুদের শ্মশান

নীলফামারীর জলঢাকায় আল আকসা মডেল মাদ্রাসায় সুধী সমাবেশ অনুষ্ঠিত

এস.কে হিমেল, নীলফামারী প্রতিনিধিঃ
আপডেট সময়: শনিবার, ১৩ নভেম্বর, ২০২১, ৫:০১ অপরাহ্ণ

নীলফামারীর জলঢাকায় আল আকসা মডেল মাদ্রাসার আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন উপলক্ষে ১২ নভেম্বর শুক্রবার সকাল ৯ ঘটিকায় সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানটি আল আকসা মডেল মাদ্রাসার পরিচালক ও অধ্যক্ষ মাওলানা ওয়াহেদুজ্জামান বাবুল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ জয়নাল আবেদীন।

অনুষ্ঠানে উদ্বোধনী আলোচনা করেন উপজেলা আওয়ামিলীগের সভাপতি ও আল আকসা মডেল মাদ্রাসার উপদেষ্টা পরিষদের সভাপতি মোঃ আনছার আলী মিন্টু। বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল ওয়াহেদ বাহাদুর, জলঢাকা পৌর মেয়র মোঃ ইলিয়াস হোসেন বাবুল, মিল্লাত ফাউন্ডেশন এর চেয়ারম্যান ড. খায়রুল আনাম, জলঢাকা আইডিয়াল ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ ছাদের হোসেন, জলঢাকা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ মাহবুবর রহমান মনি, চিড়িরবন্দর ড্যাফোডিল মডেল স্কুলের অধ্যক্ষ মোঃ মশিউর রহমান, সুন্দরগঞ্জ শিবরাম মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ট্রেইনার ও সহকারী শিক্ষক মোঃ মাসুদ হায়দার হিল্লোল প্রমুখ বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ জয়নাল আবেদীন বলেন, অগনিত শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও শিক্ষার্থীদের সঠিক ইসলামী শিক্ষাদানের প্রতিষ্ঠানের বড়ই ঘাটতি তাই সন্তানদের আধুনিক শিক্ষার পাশাপাশি ইসলামী শিক্ষায় শিক্ষিত করার আহ্বান জানান। তিনি আল আকসা মডেল মাদ্রাসার উত্তরোত্তর সাফল্য কামনা করে ভবিষ্যতে প্রতিষ্ঠানকে আরোও নিয়ে যাওয়ার জন্য সহযোগীতার প্রতিশ্রুতি জ্ঞাপন করেন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর