শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
উল্লাপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধা প্রজন্ম দল অফিস উদ্বোধন  শাপলা কলির নির্বাচনী মিছিল ও পথসভা অনুষ্ঠিত উল্লাপাড়ায় ফকির দরবেশ বাউলদের প্রার্থী আকবর আলীর মতবিনিময় সাইনবোর্ড নেই, মান নেই: নান্দাইলে রাস্তা নির্মাণে ভয়াবহ অনিয়মের অভিযোগ অভয়নগরে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ নিজে না দাড়িয়ে অন্যকে প্রার্থী করেছেন যাতে ধানের শীষ হেরে যায়-আটঘরিয়ায় হাবিব পাবনা-৩ এ শান্তিপূর্ণ নির্বাচন চাইলেন বিএনপি প্রার্থী হাসান জাফির তুহিন “জাতি ভেদে বৈষম্যের অভিযোগ” ভাঙ্গুড়ায় চরম অবহেলায় নিম্নবর্ণের হিন্দুদের শ্মশান

ডোমার রেলস্টেশন আধুনিকায়ন কাজের শুভ উদ্বোধন

এস.কে হিমেল, ডোমার নীলফামারী প্রতিনিধিঃ
আপডেট সময়: শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১, ৬:১৯ অপরাহ্ণ

নীলফামারীর ডোমারে মুজিববর্ষ উপলক্ষে রেলস্টেশনের যাত্রী সুবিধা বৃদ্ধির লক্ষ্যে আধুনিকায়ন কাজের শুভ উদ্বোধন করেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় রেলপথ মন্ত্রী এ্যাডঃ নুরুল ইসলাম সুজন।

বৃহস্পতিবার (১১ই নভেম্বর) রাত ১০টা ৪৫ মিনিটে রেলযোগে ডোমার রেলস্টেশনে এসে পৌছে আধুনিকায়ন স্টেশন নির্মানের ফলক উন্মোচনের মাধ্যমে শুভ উদ্বোধন ঘোষণা করে এক আলোচনা সভায় মিলিত হন মাননীয় রেলপথ মন্ত্রী এ্যাডঃ নুরুল ইসলাম সুজন।

বাংলাদেশ রেলওয়ে অধিদপ্তরের আয়োজনে, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ডি এন মজুমদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় রেলপথ মন্ত্রী এ্যাডঃ নুরুল ইসলাম সুজন।

বিশেষ অতিথি, নীলফামারী (০২- আসনের) মাননীয় সংসদ সদস্য আসাদুজ্জামান নুর (এমপি), বাংলাদেশ রেলওয়ে সচিব সেলিম রেজা, নীলফামারী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি সাহিদ মাহমুদ, ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল মালেক সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, সহ-সভাপতি এনায়েত হোসেন নয়ন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার নুরননবী, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাফিজুল হক রবি, উপজেলা কৃষক লীগের সিনিয়র সহ-সভাপতি ও পশ্চিম হরিণচড়া মহিলা বিএম কলেজের অধ্যক্ষ মেহেদী হাসান মুক্তি, পৌর কৃষক লীগের আহবায়ক আবু সাঈদ, যুগ্ম আহ্বায়ক ও দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি এবাদত হোসেন চঞ্চল, উপজেলা  যুবলীগের যুগ্ম আহ্বায়ক গনেশ কুমার আগরওয়ালা, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক রিফাত হাসান সৌরভ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাফিজুর রহমান মন্ত্রী, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রাকিব, ডোমার প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মোসাদ্দেকুর রহমান সাজু প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি ও ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাবেদুল ইসলাম সানবীম।

এসময়, নীলফামারী (০২) আসনের মাননীয়  সংসদ সদস্য আসাদুজ্জামান নুর (এমপি) মাননীয় রেলপথ মন্ত্রী এ্যাডঃ নুরুল ইসলাম সুজনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, চিলাহাটি টু ঢাকা সকাল বেলা একটা নীলসাগর ট্রেন আমরা সকলেই চাই। এটা আমাদের দীর্ঘ দিনের দাবি, মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে অচিরেই সকাল বেলা নীলসাগর ট্রেনটির বাস্তবায়ন চাই।

আলোচনা সভায় প্রধান অতিথি গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় রেলপথ মন্ত্রী এ্যাডঃ নুরুল ইসলাম সুজন বলেন যাত্রীদের সুবিধা বৃদ্ধির লক্ষ্যে ডোমার রেলস্টেশনকে আধুনিকায়ন রেল স্টেশনে পরিনত করার দৃপ্ত অঙ্গিকার সহ রেলকে ঘিরে বিভিন্ন উন্নয়ন মুখী পদক্ষেপ গ্রহণ করেছে শেখ হাসিনা সরকার।

ডিজিটাল বাংলাদেশের রুপকার এবং মানবতার মা যিনি অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশকে একটি মধ্যেম আয়ের দেশে পরিনত করার জন্য নিজের জীবনকে বাজি রেখে দেশের মানুষের মুখে হাসি ফুটানোর জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন এবং রেলপথকে একটি মডেল হিসেবে দ্বার করাতে যাচ্ছেন তিনি হচ্ছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  কন্যা জননেত্রী শেখ হাসিনা।

মন্ত্রী বলেন, আগামীকাল থেকে চিলাহাটিতে এমিগ্রেশনের কাজ শুরু হবে। যাতে করে এই এলাকার মানুষকে শিলিগুড়ি ও কলিকাতা যাওয়ার জন্য ঢাকায় যেতে না হয়। চিলাহাটি কাস্টমস থেকে কাগজপত্র চেক করে চিলাহাটি স্টেশন থেকে শিলিগুড়ি কলকাতা যেতে পারবে, ডোমার রেলস্টেশনকে একটি আধুনিকায়ন রেলস্টেশনে পরিনত করা হবে। আর অচিরেই আপনাদের ডোমারে ট্রেন আসা যাওয়ার সময় সাধারণ মানুষের চলাচলে যাতে অসুবিধা না হয় সেজন্যে এখানে দুইটি ফুট ওভার ব্রিজ নির্মান করা হবে।পাশাপাশি পার্বতীপুর থেকে শুরু করে চিলাহাটি স্টেশন পর্যন্ত ডাবল লাইন এবং কোর্সিং লাইন বসানোর কাজ চলমান রয়েছে, আরও অনেক পরিকল্পনা রয়েছে আমাদের রেলকে ঘিরে,এবং আমরা জাপানি কোম্পানিকে বারবার তাগিদা দিচ্ছি আগামী ভোটের আগেই আমরা যেন ডোমারের ২টি ফুট ওভার ব্রিজ সহ সকল প্রকল্প গুলোর কাজ শেষ করে চালু করতে পারি।

তিনি আরও বলেন, ডাবল লাইন বসানোর কাজ চলমান রয়েছে এই লাইনের কাজ শেষ হলেই আপনারা দিনের বেলা আরও একটি নীলসাগর ট্রেনের সুবিধা ভোগ করতে পারবেন। পরিশেষে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন এবং আগামী নির্বাচনে আবারও শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় বসিয়ে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার নির্মিতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর