রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

উল্লাপাড়ায় ৮ ইউনিয়নের ১২ আওয়ামী লীগ নেতাকে বহিষ্কার 

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
আপডেট সময়: শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১, ৬:১৮ অপরাহ্ন

দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার  নির্দেশ অমান্য ও দলের শৃঙ্খলা ভঙ্গের অপরাধে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী হিসেবে ইউপি নির্বাচনে অংশ নেওয়ায় উল্লাপাড়ায় ৮ ইউনিয়নের ১২ আওয়ামী লীগ নেতাকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে  উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরে এক বিজ্ঞপ্তিতে  এসব নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়।
এরা হলেন, উল্লাপাড়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি রফিকুল ইসলাম রতন এবং কার্যকরী সদস্য আকমল হোসেন, পঞ্চকোশী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম লিটন,
পূর্ণিমাগাঁতী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল আমিন সরকার, সলপ ইউনিয়ন আওয়ামী লীগের কার্যকরী সদস্য হেলাল উদ্দিন আকন্দ, বাঙ্গালা ইউনিয়ন আওয়ামী লীগের কার্যকরী সদস্য আবু হানিফ, মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যকরী সদস্য ইকবাল হোসেন,
বড়পাঙ্গাসী ইউনিয়ন আওয়ামী লীগের কার্যকরী সদস্য আবু বক্কার সিদ্দিক, দূর্গানগর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি তারিকুল ইসলাম তারেক, সাংগঠনিক  সম্পাদক মাসুদ রানা হায়দার, সাংস্কৃতিক সম্পাদক বিপ্লব কুমার বর্মণ ও কার্যকরী সদস্য সুব্রত কুমার চাকী।
উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা জানান, উল্লিখিত আওয়ামী লীগ নেতারা দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অমান্য করে বিদ্রোহী প্রার্থী হিসেবে ইউপি চেয়ারম্যান নির্বাচনে অংশ নিয়ে দলের শৃঙ্খলা ভঙ্গ করার কারণে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
এদের বহিষ্কার বিজ্ঞপ্তিসহ সংশ্লিষ্ট ইউনিয়নে মাইকিং করে সর্বসাধারণকে জানিয়ে দেওয়া হয়েছে। আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে উল্লাপাড়া উপজেলায় ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর