শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
উল্লাপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধা প্রজন্ম দল অফিস উদ্বোধন  শাপলা কলির নির্বাচনী মিছিল ও পথসভা অনুষ্ঠিত উল্লাপাড়ায় ফকির দরবেশ বাউলদের প্রার্থী আকবর আলীর মতবিনিময় সাইনবোর্ড নেই, মান নেই: নান্দাইলে রাস্তা নির্মাণে ভয়াবহ অনিয়মের অভিযোগ অভয়নগরে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ নিজে না দাড়িয়ে অন্যকে প্রার্থী করেছেন যাতে ধানের শীষ হেরে যায়-আটঘরিয়ায় হাবিব পাবনা-৩ এ শান্তিপূর্ণ নির্বাচন চাইলেন বিএনপি প্রার্থী হাসান জাফির তুহিন “জাতি ভেদে বৈষম্যের অভিযোগ” ভাঙ্গুড়ায় চরম অবহেলায় নিম্নবর্ণের হিন্দুদের শ্মশান

বরিশালে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা লিপন গ্রেফতার

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১, ৬:১২ অপরাহ্ণ

বিস্ফোরক দ্রব্য আইনের মামলার ওয়ারেন্টভূক্ত আসামি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি জেএম আমিনুল ইসলাম লিপনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার সকালে দক্ষিণ ও উত্তর জেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ সমাবেশ শেষে নগরীর ফকিরবাড়ি সড়ক থেকে কোতয়ালী মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করেন। কোতয়ালী মডেল থানার ওসি নুরুল ইসলাম বলেন, ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি জেএম আমিনুল ইসলাম লিপনকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম লিপনের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের কাছ থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে কেন্দ্রীয় বিএনপি নেতৃবৃন্দের কাছে অভিযোগ দেয়াসহ জাল-জালিয়াতির মাধ্যমে জমি দখলের অভিযোগ রয়েছে।
অভিযোগে জানা গেছে, মুলাদী উপজেলা যুবদলের সাবেক ক্রীড়া সম্পাদক সোহেব সিকদারকে উপজেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি করার প্রলোভন দেখিয়ে দুই লাখ টাকা গ্রহণ করে অন্যলোককে সভাপতি করায় সোহেব সিকদার গত ২৫ সেপ্টেম্বর কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে অভিযোগ দায়ের করেছেন। এছাড়াও মেহেন্দিগঞ্জের কাজিরহাট থানাধীন সোনাপুর গ্রামের হাজী মোঃ শাহজাহান হাওলাদারের জমি জালিয়াতির মাধ্যমে দলিল করে দখল করার ঘটনায় লিপনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
জেলা স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি এ্যাডভোকেট মোঃ আব্দুল মালেক জানান, ঢাকার রমনা থানার রাজনৈতিক হয়রানিমূলক বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আমিনুল ইসলাম লিপনকে গ্রেফতার করা হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর