রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

তাড়াশে প্রতিবন্ধীদের মাঝে উপকরণ বিতরণ

মোঃ মুন্না হুসাইন, ভ্রাম্যমাণ প্রতিনি:
আপডেট সময়: শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১, ৬:০০ অপরাহ্ন

সিরাজগঞ্জের তাড়াশে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ২০২০-২০২১ অর্থ বছরের অনুদানে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে আয়বর্ধক, রেফারাল, শিক্ষা ও সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সকালে স্থানীয় বেসরকারি পরিবর্তন সংস্থার আয়োজনে উপজেলা পাবলিক লাইব্রেরী হলরুমে পরিবর্তন সংস্থার ভাইস চেয়ারম্যান মোঃ মনছুর রহমান বাচ্চুর সভাপতিত্বে প্রথমে আলোচনা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে ভাষন দেন উপজেলা সমাজসেবা অফিসার এ কে এম মনিরুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন তাড়াশ থানা অফিসার ইনচার্জ মো. ফজলে আশিক, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ মোঃ মনোয়ার হোসেন, অতিরিক্ত কৃষি কমকর্তা আবদুল্লাহ আল মামুন, চকরসুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন বিনু। এছাড়া বক্তৃতা করেন পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মাসুদ, পরিবর্তন সংস্থা পরিচালক আবদুর রাজ্জাক রাজু, সিনিয়র সাংবাদিক জাকির আকন্দ, পরিবর্তন সংস্থার উপ পরিচালক রোকসানা খাতুন রুপা প্রমূখ।
অনুষ্ঠানে ১ জনকে সেলাই মেশিন, ২ জনকে হুইল চেয়ার ,৪ জনকে ক্রাচ, ১ জনকে শ্রবণ যন্ত্র, ১ জনকে ওয়াকিং স্টিক ও ১০ জনকে শিক্ষা উপকরণসহ মোট ১৯ জন প্রতিবন্ধীকে উপকরণগত সহায়তা প্রদান করা হয়। এছাড়া ৬ জনকে চিকিৎসার জন্য রেফার করা হয়। উল্লেখ্য, মোট ২৫ জন সুবিধাভোগীর মধ্যে ১৩ জন নারী।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর