শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

হারিয়ে যেতে চাও? – রুহুল আমীন রাহুল

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ২১ জুন, ২০২০, ৫:৩০ অপরাহ্ন

হারিয়ে যেতে চাও?
আমি জানি পারবেনা;
এদেশের মাটি,বায়ু,
আকাশ -বাতাস ভুলতে পারবেনা ;
আমি জানি পারবেনা।

ভোরের শিশির মুক্তা
সকালে পাখির ডাক
শিউলীর সাদা-হলুদ রং
বৃষ্টি ভেজা কদম
পদ্মার ভরা যৌবন
নীল-গোলাপের অহংকার ভুলতে পারবেনা;
আমি জানি পারবেনা।

হারিয়ে যেতে চাও?
সন্ধ্যা তারার গল্প
রাতে জোনাকীর ডাক
চাদের আলোর দৃশ্য
রূপকথার রাজকন‍্যার আর্বিভাব
হঠাৎ করে ঘুম থেকে জাগা –
কোলে মাথা রেখে মিথ্যে ঘুম ভুলতে পারবেনা;
আমি জানি পারবেনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর