বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
পবিত্র শবেবরাতে বেনাপোল-পেট্টাপোল বন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে চাটমোহরে সরকারি কর্মচারীদের অবস্থান,বিক্ষোভ কর্মসূচি “জাতীয় শিক্ষা সপ্তাহ” গুরুদাসপুরে পুরস্কার পেলেন বিজয়ী শিক্ষক-শিক্ষার্থীরা মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতির প্রভাব বাংলাদেশে পড়বে না -বিজিবি কক্সবাজারে সাংবাদিকের কাছে ১ লক্ষ টাকা চাঁদা দাবি: না পেয়ে গাড়ি ছিনতাই ও স্ত্রীকে শ্লীলতাহানি বিএনপি’র সকল নেতাকর্মীদের ঘোড়া মার্কা প্রতীকের নির্বাচনের আহবান জানিয়ে সংবাদ সম্মেলন আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ফ্ল্যাট কেনা থেকে শুরু করে বিক্রয়োত্তর সেবা মিলবে যে মেলায়

আশুলিয়ায় অসহায় নারী-শিশ ৫০টি পরিবার প্রতিবন্ধীদের মাঝে ছাগল বিতরণ

নাসরিন আক্তার নদী, স্টাফ রিপোর্টার :
আপডেট সময়: শনিবার, ২ অক্টোবর, ২০২১, ৭:০৪ অপরাহ্ণ

শিল্পাঞ্চল আশুলিয়া মুজিব শতবর্ষ ও স্বাধীনতার ৫০বছর পূর্তির সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আশুলিয়ায় হত দরিদ্র অসহায় নারী-শিশু ও প্রতিবন্ধী ৫০টি পরিবারের মাঝে ছাগল বিতরণ করেছেন ডিজেবল ডেবেলপমেন্ট অর্গানাইজেশন ফর লোকাল এ্যাডভান্সমেন্ট (ডি-দোলা) নামের একটি বে-সরকারি সংস্থা । গত কয়েক বছর যাবত নারী-শিশু ও প্রতিবন্ধীদের খাদ্য সহায়তাসহ সাবলম্বী করার লক্ষে কাজ করে যাচ্ছেন সংস্থাটি। তারই ধারাবাহিকতায় শনিবার দুপুরে পলাশবাড়ি কাঠালতলা নামক এলাকায় সংস্থার কার্যালয় প্রাঙ্গণে এই ছাগল বিতরনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দেখা যায়, বে-বরকারী সংস্থা ডি-দোলা থেকে দেয়া ছাগল নিতে শারীরিক প্রতিবন্ধী ৯বছর বয়সের শিশু ছেলে রিফাতকে সাথে নিয়ে এসেছেন তাঁর মা রোজিনা, কথা হয় তাঁর সাথে। রোজিনা জানান,এখান থেকে ঈদে সেমাই,চিনি,,চাউল,ডাউল, গোস্ত দেওয়া হয়, করোনাকালীন সময়সহ যে কোনো সংকটে এই সংস্থা থেকে যথেষ্ট খাদ্য সহায়তাও পাচ্ছেন তাঁরা । রোজিনা আরো জানান, এখান থেকে যদি সাহায্য সহযোগিতা না করতো তাহলে ছেলেকে নিয়ে রাস্তায় ভিক্ষা ছাড়া উপায় থাকতো না। একই কথা বললেন দৃষ্টি প্রতিবন্ধী ইদ্রস আলি ৪৫ ও বৃদ্ধ মমতা বেগম ৬০। সংস্থা পরিচালনা পর্ষদের সভাপতি আঃ হালিম চৌধুরী জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বপ্নের ক্ষুধামুক্ত,দারিদ্র মুক্ত সোনার বাংলা গড়ার গর্বিত অংশ দারীত্বের প্রত্যয়ে তৃণমূল পর্যায়ে অসহায় গরীব দুস্থ নারী-শিশু এবং প্রতিবন্ধীদের সংস্থায় নিবন্ধিত করে তাদের জীবনমান উন্নয়নের লক্ষে নিরলস কাজ করে যাচ্ছেন তাঁরা। সাধারণ সম্পাদক শেখ আল মামুন বিপ্লব বলেন, প্রতিবন্ধীরা যেন পরিবার ও সমজের বোঝা না হয় এই লক্ষেই আমরা কাজ করে যাচ্ছি। এসময় নারী-শিশু ও প্রতিবন্ধীদের হাতে ছাগল তুলে দেন সংস্থা পরিচালনা পর্ষদের সভাপতি এবং ধামসোনা ইউনিয়ন পরিষদেতর ৮নং ওয়ার্ড এর সাবেক মেম্বার মো. আঃ হালিম চৌধুরী ও সাধারণ সম্পাদক শেখ আল মামুন বিপ্লব। এই ছাগল বিতরণ কার্যক্রমে সংস্থাকে আর্থিক সহায়তা করেছেন লায়ন্স ক্লাব অব ঢাকা ও স্পিনিং আশুলিয়া ক্লাব। সার্বিক সহযোগিতা করেছেন লায়ন মো. আবু তাহের চৌধুরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর