মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
“জাতীয় শিক্ষা সপ্তাহ” গুরুদাসপুরে পুরস্কার পেলেন বিজয়ী শিক্ষক-শিক্ষার্থীরা মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতির প্রভাব বাংলাদেশে পড়বে না -বিজিবি কক্সবাজারে সাংবাদিকের কাছে ১ লক্ষ টাকা চাঁদা দাবি: না পেয়ে গাড়ি ছিনতাই ও স্ত্রীকে শ্লীলতাহানি বিএনপি’র সকল নেতাকর্মীদের ঘোড়া মার্কা প্রতীকের নির্বাচনের আহবান জানিয়ে সংবাদ সম্মেলন আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ফ্ল্যাট কেনা থেকে শুরু করে বিক্রয়োত্তর সেবা মিলবে যে মেলায় কক্সবাজারে আনোয়ার সিমেন্ট শীট এর রিটেলার কনফারেন্স ২০২৬ অনুষ্ঠিত আটঘরিয়ায় ৯ম পে স্কেলের দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মবিরতি পালন

আটঘরিয়ায় ৯ম পে স্কেলের দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মবিরতি পালন

আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৫৬ অপরাহ্ণ

বাংলাদেশের সকল কর্মচারিদের দাবি আদায় ঐক্য পরিষদ কর্তৃক জাতীয় বেতন কমিশনের সুপারিশকৃত বৈষম্যহীন এক দফা, এক দাবি ৯ম পে স্কেলের গেজেট জারির দাবিতে ঘোষিত কর্মসুচির অংশ গ্রহণ আটঘরিয়া উপজেলার কর্মচারি ইউনিয়নের আহবানে “অবস্থান কর্মবিরতি” পালন করেন।
আজ ২ ফেব্রুয়ারী সোমবার সকালে আটঘরিয়া উপজেলা কর্মরত কর্মকর্তা/কর্মচারিদের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সমানে অনুষ্ঠিত ২ ঘন্টা অবস্থান কর্মবিরতি পালন করেছেন কর্মচারিরা।
এসময় সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত অফিসের সামনে অবস্থান ও বিক্ষোভ সমাবেশ করেন তারা। একই কর্মসূচি মঙ্গলবার পালন করা হবে বলে জানিয়েছে আন্দোলনকারীরা।
কর্মসূচির ফলে নির্ধারিত সময়ের মধ্যে অধিকাংশ সরকারি দপ্তরে সেবা কার্যক্রম বন্ধ থাকে। এতে সাধারণ মানুষ নানা কাজে এসে ভোগান্তিতে পড়েন। অনেক জায়গায় দীর্ঘ লাইনে অপেক্ষা করেও সেবা না পেয়ে ফিরে যেতে দেখা গেছে।
বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের নেতারা জানান, দীর্ঘদিন ধরে নবম পে স্কেল বাস্তবায়নের জন্য আন্দোলন চালিয়ে আসছেন তারা। উপরন্তু সরকার এ কমিশনের সুপারিশ বাস্তবায়ন করবে না এমন বক্তব্যে কর্মচারীদের মধ্যে ক্ষোভ আরও বেড়েছে।
আন্দোলনকারীদের দাবি, বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে পুরোনো বেতন কাঠামোতে জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। ন্যায্য বেতন ও মর্যাদা নিশ্চিত না হলে কর্মচারীরা আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন।
ঐক্য পরিষদের দাবি আদায় না হলে আগামীতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে ভুখা মিছিল কর্মসূচিরও ঘোষণা দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর