মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
“জাতীয় শিক্ষা সপ্তাহ” গুরুদাসপুরে পুরস্কার পেলেন বিজয়ী শিক্ষক-শিক্ষার্থীরা মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতির প্রভাব বাংলাদেশে পড়বে না -বিজিবি কক্সবাজারে সাংবাদিকের কাছে ১ লক্ষ টাকা চাঁদা দাবি: না পেয়ে গাড়ি ছিনতাই ও স্ত্রীকে শ্লীলতাহানি বিএনপি’র সকল নেতাকর্মীদের ঘোড়া মার্কা প্রতীকের নির্বাচনের আহবান জানিয়ে সংবাদ সম্মেলন আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ফ্ল্যাট কেনা থেকে শুরু করে বিক্রয়োত্তর সেবা মিলবে যে মেলায় কক্সবাজারে আনোয়ার সিমেন্ট শীট এর রিটেলার কনফারেন্স ২০২৬ অনুষ্ঠিত আটঘরিয়ায় ৯ম পে স্কেলের দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মবিরতি পালন

কক্সবাজারে আনোয়ার সিমেন্ট শীট এর রিটেলার কনফারেন্স ২০২৬ অনুষ্ঠিত

মোঃ নুর আলম, গোপালপুর(টাঙ্গাইল):
আপডেট সময়: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৫৮ অপরাহ্ণ

“১০০ তে ১০০” স্লোগানকে সামনে রেখে আনোয়ার সিমেন্ট শীট এর বার্ষিক রিটেলার কনফারেন্স ২০২৬ জমকালো আয়োজনে সম্পন্ন হয়েছে। রোববার (২ ফেব্রুয়ারি) কক্সবাজারের হোটেল সি প্লেসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় ৩৫০০ রিটেলার এবং প্রতিষ্ঠানটির ৭৫০ কর্মকর্তা এই মহাসম্মেলনে অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন ডিপুটি ম্যানেজিং ডিরেক্টর ফুরকান হোসেন, সিনিয়র জেনারেল ম্যানেজার কাঞ্চন সাহা, পরিচালকবৃন্দ এবং আনোয়ার সিমেন্ট শীট বিভাগের শীর্ষ কর্মকর্তারা।
দিনব্যাপী কনফারেন্সে চলতি বছরের টার্গেট অর্জনের অগ্রগতি তুলে ধরা হয়। রিটেলারদের পারফরম্যান্স মূল্যায়ন, নতুন ব্যবসায়িক পরিকল্পনা, বাজার সম্প্রসারণের কৌশল এবং পণ্যের মানোন্নয়ন নিয়ে বিভিন্ন সেশন অনুষ্ঠিত হয়। রিটেলারদের জন্য ছিল বিশেষ প্রশিক্ষণ, ব্র্যান্ডিং কর্মশালা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ।
অনুষ্ঠান শেষে টার্গেট অর্জনকারী সেরা রিটেলারদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। পরে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা ও ডিনারের মাধ্যমে দিনের অনুষ্ঠান শেষ হয়।
আয়োজকদের মতে, রিটেলারদের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করা, ব্র্যান্ডের বাজার অবস্থান দৃঢ় করা এবং আগামী বছরের লক্ষ্য নির্ধারণই ছিল এই বৃহৎ আয়োজনের মূল উদ্দেশ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর