মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

বিএনপি’র সকল নেতাকর্মীদের ঘোড়া মার্কা প্রতীকের নির্বাচনের আহবান জানিয়ে সংবাদ সম্মেলন

মোঃ রাজিব হোসেন, চাটমোহর (পাবনা):
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা ৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) অঞ্চলের বিএনপি ও এর অঙ্গ সংগঠনের সকল ত্যাগী নেতাকর্মীদের সাবেক সংসদ সদস্য ও সাবেক উপজেলা বিএনপির আহবায়ক কেএম আনোয়ারুল ইসলামের পক্ষে নির্বাচন করার আহ্বান জানিয়ে ২ ফেব্রুয়ারি সোমবার বেলা বারোটায় সংবাদ সম্মেলন করেছে চাটমোহর পৌর বিএনপির (বহিষ্কৃত) সদস্য সচিব তৌহিদুল ইসলাম তাজুল, উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ ফারুক হোসেন ও পৌর যুবদলের আহ্বায়ক  তানভীর লিখন জুয়েল। সময় চাটমোহর উপজেলা ও পৌর যুবদল ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনটি চাটমোহর পাঠানপাড়াস্থ কেএম আনোয়ারুল ইসলামের বাসভবনে অনুষ্ঠিত হয়।
বক্তারা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র মনোনীত ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। তিনি পাবনা তিন এলাকার বাসিন্দা নন। একই সাথে তার দলের নির্বাচন পরিচালনা পরিষদে দলের সুবিধাবাদী নেতাকর্মী ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করছেন। সেখানে দলের ত্যাগী নেতাদের কোন স্থান ও মূল্যায়ন নেই। ১৭ বছর যারা জুলুম ও ত্যাগ সহ্য করেছেন তাদেরকে বাদ রেখে সুবিধাবাদী ও বহিরাগতদের দিয়ে বিএনপি পরিচালনা করা হচ্ছে। ফলে পাবনা তিন এলাকার বিএনপি’র কোন ভোট তিনি পাবেন না। একই সাথে অবমূল্যায়নের কারণে দল থেকে ত্যাগী নেতাদের একের পর এক বহিষ্কার করা হচ্ছে। ফলে নির্বাচন শেষ হতে হতে বিএনপিতে আর কোন নেতাও কর্মী অবশিষ্ট থাকবে না। বক্তারা আরো বলেন, ঘোড়া প্রতীককেই ধানের শীষ মনে করে ভোট প্রদান করে জয়ী করতে হবে। তাহলে পাবনা ৩ বিএনপি’র ঘাটি থাকবে। অন্যথায় এ অঞ্চল রাজনীতিবিদদের দখলে চলে যাবেন। আর কোনদিন এই অঞ্চল থেকে কোন নেতা তৈরি হবে না।
সংবাদ সম্মেলনে চাটমোহর উপজেলা ও পৌর বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর