মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে চাটমোহরে সরকারি কর্মচারীদের অবস্থান,বিক্ষোভ কর্মসূচি

মোঃ রাজিব হোসেন, চাটমোহর (পাবনা):
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
oplus_2

সরকার কর্তৃক গঠিত পে-কমিশনের সুপারিশকৃত বৈষম্যহীন ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশসহ ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে পাবনার চাটমোহরে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সরকারি কর্মচারীরা।
গত রবিবার থেকে মঙ্গলবার (১-৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে সকাল ১১টা পর্যন্ত কর্মবিরতি পালনকালে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ চাটমোহর উপজেলা শাখা উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচি পালন করে। কর্মসূচি চলাকালে উপজেলা কৃষি অফিসের হিসাব রক্ষক মোঃ আজমত আলীর সভাপতিত্বে বক্তব্য দেন,উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারি বোরহান উদ্দিন,পল্লী সঞ্চয় ব্যাংকের জসিম উদ্দিন সাজু,স্বাস্থ্য বিভাগের শফিউল আলম,প্রাণিসম্পদ দপ্তরের শরিফুল ইসলাম,মৎস্য দপ্তরের শাহাদত হোসেন,সিনিয়র স্টাফ নার্স লাইলী শেখ,রুমা খাতুন,সহকারি শিক্ষক নাসরিন আকতার,সহকারি শিক্ষক মজনুর রহমান প্রমুখ।
বক্তারা জাতীয় সংসদ নির্বাচনের আগেই পে-স্কেল বাস্তবায়নের দাবি জানিয়ে বলেন অন্যথায় তারা নির্বাচনী কার্যক্রম পালন করবেন না। পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষনা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর