‘মানবতার স্পর্শে দুঃখ হোক আনন্দের’ স্লোগানে ০২ অক্টোবর শনিবার, (স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন) স্বপ্নবৃত্ত’র উদ্যোগে জাতীয় পথশিশু ও প্রবীণ দিবস উপলক্ষে রাজশাহীর সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে আয়োজন করা হয় নানা কর্মসূচি।
স্বপ্নবৃত্ত সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি জান্নাতুল মাওয়া’র নির্দেশে অত্র সংগঠনের সাধারণ সম্পাদক মাইনুর হকের পরিচালনায় শিশুদের নিয়ে খেলাধুলা, বিনোদন, টি শার্ট বিতরণ ও খাবার খাওয়ানোর মাধ্যমে কর্মসূচি সম্পন্ন করা হয়।
অত্র সংগঠনের সদস্য আমান উল্লাহ এর সার্বিক তত্ত্বাবধানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের শিক্ষা বিষয়ক সম্পাদক সোহেল হোসেন সাগর, সদস্য শাম্মী আক্তার, মেহেরাব হাসান অপু, শিমলা আক্তার, শাহরিয়ার নাঈম, বাপ্পী সহ প্রমুখ।
#চলনবিলের আলো / আপন