বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
পবিত্র শবেবরাতে বেনাপোল-পেট্টাপোল বন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে চাটমোহরে সরকারি কর্মচারীদের অবস্থান,বিক্ষোভ কর্মসূচি “জাতীয় শিক্ষা সপ্তাহ” গুরুদাসপুরে পুরস্কার পেলেন বিজয়ী শিক্ষক-শিক্ষার্থীরা মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতির প্রভাব বাংলাদেশে পড়বে না -বিজিবি কক্সবাজারে সাংবাদিকের কাছে ১ লক্ষ টাকা চাঁদা দাবি: না পেয়ে গাড়ি ছিনতাই ও স্ত্রীকে শ্লীলতাহানি বিএনপি’র সকল নেতাকর্মীদের ঘোড়া মার্কা প্রতীকের নির্বাচনের আহবান জানিয়ে সংবাদ সম্মেলন আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ফ্ল্যাট কেনা থেকে শুরু করে বিক্রয়োত্তর সেবা মিলবে যে মেলায়

ময়মনসিংহের ৩ সাংবাদিক পেলেন কবি নজরুল ইসলাম স্মৃতি সম্মাননা পদক

ফরিদ মিয়া নান্দাইল ময়মনসিংহঃ
আপডেট সময়: শুক্রবার, ১ অক্টোবর, ২০২১, ৮:১৩ অপরাহ্ণ

ময়মনসিংহের কৃতি তিন সাংবাদিক নেতা সাংবাদিকতা ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য জাতীয় স্বাধীনতা সংসদের পক্ষ থেকে কবি নজরুল ইসলাম স্মৃতি সম্মাননা-২০২১ ভূষিত হয়েছেন।

সাংবাদিক নেতারা হলেন, নান্দাইল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও যুগান্তর প্রতিনিধি এনামুল হক বাবুল, ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তর ত্রিশাল প্রতিনিধি খুরশেদুল আলম মুজিব, নান্দাইল প্রেসক্লাবের সহ সভাপতি ও হক ফাতেমা পাঠাগারের সাধারণ সম্পাদক ইসমত আরা বেগম।

গত সোমবার রাতে ঢাকাস্থ নয়াপল্টন নোয়াখালী ক্লাবের ঢাকা লিমিটেড হলরোমে জাতীয় স্বাধীনতা সংসদ আয়োজনে কবি নজরুল ইসলাম স্মৃতি সম্মাননা -২০২১ এর আলোচনা সভা, পদক ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কবি নজরুল ইসলাম স্মৃতি সম্মাননা -২০২১ তুলে দেন বাংলাদেশ সুপ্রিমকোর্টের সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী, সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ট্রাষ্টি বোর্ডের উপদেষ্টা ড. আ ন ম মেশকাত উদ্দিন, জাতীয় স্বাধীনতা সংসদের নির্বাহী সম্পাদক শহীল্লাহ প্রিন্স, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক কবি হাসিনা মমতাজ,বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবুল প্রমুখ।

উল্লেখ্য, নান্দাইল উপজেলায় নারী সাংবাদিক হিসাবে ইসমত আরা বেগম সর্বপ্রথম এমন সম্মাননা পদক প্রাপ্ত হওয়ার গৌরব অর্জন করেন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর