মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

হরিপুরে পহেলা অক্টোবরে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচন

জহরুল ইসলাম জীবন, হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

আগামী ১লা অক্টোবর ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন-২০২১ অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসীল অনুযায়ী ১৩ই সেপ্টেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ ও সংশোধনী, ১৪ সেপ্টেম্বর চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ১৫ সেপ্টেম্বর মনোনয়নপত্র বিতরণ, ১৬ সেপ্টেম্বর মনোনয়ন পত্র দাখিল, ১৮সেপ্টেম্বর প্রাথীতার মনোনয়ন যাচাই-বাছাই, ১৯ সেপ্টেম্বর মনোনয়ণপত্র প্রত্যাহার, ২০ সেপ্টেম্বর প্রার্থীদের প্রতীক বরাদ্দ ও চুড়ান্ত নামের তালিকা প্রকাশ, এবং ১লা অক্টোবর নির্বাচন অনুষ্ঠান, ভোট গণনা ও ফলাফল প্রকাশ হবে। তফসীল ঘোষণার পর থেকে সম্ভাব্য প্রার্থী ও সদস্যদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দিপনা দেখা দিয়েছে। সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে হরিপুর সরকারি মোসলেমউদ্দীন কলেজে ভোট গ্রহণ করা হবে। নির্বাচনে ভোটারগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচন পরিচালনার জন্য অধ্যক্ষ মোঃ সৈয়দুর রহমান কে চেয়ারম্যান, আনোয়ার হোসেন ও মোঃ আব্দুল জলিল কে সদস্য মনোনীত করে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অধ্যক্ষ সৈয়দুর রহমান বলেন, ইউনিয়নের সদস্যদের মাঝে উৎসাহ উদ্দীপনা দেখে মনে হচ্ছে এবারের নির্বাচন ব্যাপক ভাবে জমে উঠবে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর