রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

আগামীকাল থানা আ’লীগের সম্মেলনে নতুন সাজে সেজেছে সলঙ্গা

কে,এম আল আমিন:
আপডেট সময়: বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১, ৯:১৫ অপরাহ্ন

আগামী কাল বৃহ:বার। দীর্ঘ ৮ বছর পর সিরাজগঞ্জের সলঙ্গা থানা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত সম্মেলনকে ঘিরে সলঙ্গায় যেন সাজ সাজ রব পড়ে গেছে। উত্তরবঙ্গের প্রবেশদ্বার হাটিকুমরুল রোড গোলচত্বর সহ সলঙ্গা থানা সদর এলাকার রাস্তাঘাটের দু’পাশে যেন সেজেছে নতুন সাজে। সম্মেলন কেন্দ্র সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের আশেপাশে প্রার্থীদের শুধুই ব্যানার,ফেস্টুনের ছড়াছড়ি।
ইতিমধ্যেই সলঙ্গার সম্মেলন কেন্দ্রের প্রধান সড়কে বাহারী তোরণ নির্মান করা হয়েছে। সম্মেলনকে সুষ্ঠ ও স্বার্থক করতে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের যেন ফুরসত নেই। ত্রি-বার্ষিক সম্মেলনকে ঘিরে সবার মাঝে বিরাজ করছে একটা আনন্দঘন পরিবেশ। ২৬৪ জন কাউন্সিলর তাদের পছন্দের প্রার্থীকে ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করবে। সম্মেলনে সভাপতি পদে একক প্রার্থী হিসেবে বর্তমান সভাপতি আলহাজ্ব রায়হান গফুরের নাম স্পষ্ট হয়ে উঠেছে। আর সাধারন সম্পাদক পদে বর্তমান সাধারন সম্পাদক আতাউর রহমান লাবু ও হাটিকুমরুল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান,আওয়ামী লীগ নেতা হেদায়েতুল আলম (আলম রেজা) প্রতিদ্বন্দ্বীতা করছেন।
দলীয় সূত্রে জানা গেছে, সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস,এম কামাল। এ ছাড়াও উপস্থিত থাকবেন জেলা ও অন্যান্য উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর