বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
পবিত্র শবেবরাতে বেনাপোল-পেট্টাপোল বন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে চাটমোহরে সরকারি কর্মচারীদের অবস্থান,বিক্ষোভ কর্মসূচি “জাতীয় শিক্ষা সপ্তাহ” গুরুদাসপুরে পুরস্কার পেলেন বিজয়ী শিক্ষক-শিক্ষার্থীরা মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতির প্রভাব বাংলাদেশে পড়বে না -বিজিবি কক্সবাজারে সাংবাদিকের কাছে ১ লক্ষ টাকা চাঁদা দাবি: না পেয়ে গাড়ি ছিনতাই ও স্ত্রীকে শ্লীলতাহানি বিএনপি’র সকল নেতাকর্মীদের ঘোড়া মার্কা প্রতীকের নির্বাচনের আহবান জানিয়ে সংবাদ সম্মেলন আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ফ্ল্যাট কেনা থেকে শুরু করে বিক্রয়োত্তর সেবা মিলবে যে মেলায়

ঝালকাঠিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদের প্রতিবাদ ও মতবিনিময় সভা

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি॥
আপডেট সময়: বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১, ৮:৪৫ অপরাহ্ণ

ঝালকাঠিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদের প্রতিবাদ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক মানের ৪বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সকে ৩ বছরে রুপান্তরের অযৌক্তিক উদ্যোগ বন্ধ, বিএনবিসি-২০২০ এর বিতর্কিত ধারা উপধারা সংশোধন, ছাত্র শিক্ষক ও পেশাজীবিদের পেশাগত সমস্যা সমাধান এবং ডিগ্রি ইঞ্জিনিয়ারদের সংগঠন আইইবির ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ ও মতবিনিময় সভা ২৯ সেপ্টেম্বর বিকাল ৪টায় ঝালকাঠি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের হলরুমে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদের ঝালকাঠি জেলা আহ্বায়ক মো: শাহাব উদ্দিন হাওলাদারের সভাপতিত্ব করেন। জেলা নির্বাহী কমিটি, আইডিবি ,ঝালকাঠি জেলা সাধারণ সম্পাদক প্রকৌশলী দিলীপ কুমার হালদারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন আইডিবি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোঃ শামসুর রহমান। বিশেষ অতিথী ছিলেন আইডিবি’র কেন্দ্রীয় নেতা মোঃ মিজানুর রহমান, ঝালকাঠি টিএসসি’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ নীল রতন, দেওয়ান মোঃ ইলিয়াস, আবু হানিফ, মোহাম্মদ তারিক হোসেন, আব্দুর রহিম, নাজিমুদ্দিন পাটোয়ারী। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঝালকাঠি ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি’র অধ্যক্ষ প্রকৌশলী আব্দুর রশিদ চোকদার, টিএসসি’র শিক্ষক নেতা মো: হুমায়ূন কবির, সিনিয়র শিক্ষক বিন আমীন, প্রকৌশলী এইচএম গিয়াস উদ্দিন, প্রকৌশলী মোঃ সোহেল রানা প্রমুখ। বক্তারা অবিলম্বে তাদের সকল দাবী মেনে নেয়ার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর