বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
পবিত্র শবেবরাতে বেনাপোল-পেট্টাপোল বন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে চাটমোহরে সরকারি কর্মচারীদের অবস্থান,বিক্ষোভ কর্মসূচি “জাতীয় শিক্ষা সপ্তাহ” গুরুদাসপুরে পুরস্কার পেলেন বিজয়ী শিক্ষক-শিক্ষার্থীরা মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতির প্রভাব বাংলাদেশে পড়বে না -বিজিবি কক্সবাজারে সাংবাদিকের কাছে ১ লক্ষ টাকা চাঁদা দাবি: না পেয়ে গাড়ি ছিনতাই ও স্ত্রীকে শ্লীলতাহানি বিএনপি’র সকল নেতাকর্মীদের ঘোড়া মার্কা প্রতীকের নির্বাচনের আহবান জানিয়ে সংবাদ সম্মেলন আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ফ্ল্যাট কেনা থেকে শুরু করে বিক্রয়োত্তর সেবা মিলবে যে মেলায়

বিসিপিআরটিএ এর মহাসচিবকে প্রাণনাশের হুমকি

মোঃ শহীদুল ইসলাম, নগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
আপডেট সময়: বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১, ৯:১৩ অপরাহ্ণ

বাংলাদেশ সেলফোন রিপিয়ার এসোসিয়েশন (BCPRTA) এর মহাসচিব হাজবুল আলম জুলিয়েটকে প্রাণনাশের হুমকি দিয়েছে মোজাম্মেল হক। এ বিষয়ে জনাব হাজবুল আলম জুলিয়েট বাদী হয়ে ঢাকা কলাবাগান থানা মেট্রোপলিটন এক সাধারণ ডায়েরি করেছেন। এযাহার নং ১৭৮৯ তারিখ ২৭-০৯-২০২১ইং।
এই প্রাণনাশের হুমকির প্রেক্ষিতে ঠাকুরগাঁও, পঞ্চগড়ের সকল মোবাইল টেকনিশিয়ানরা সামাজিক, গনমাধ্যমে তীব্র নিন্দা জানানোর পাশাপাশি গত রবিবার দুপুরে এক প্রতিবাদ সমাবেশ করেন। সকল টেকনিশিয়ানদের দাবি তাকে দ্রুত আইনের আওতায় এনে বিচার করা হোক। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ সেল ফোন রিপিয়ার টেকনিশিয়ান এসোসিয়েশন (BCPRTA) এর কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ নুরুজ্জামান, জিএসএম সাগর সহ ঠাকুরগাঁও এবং পঞ্চগড় জেলার সকল সেলফোন রিপিয়ার টেকনিশিয়ানগন।

হাজবুল আলম জুলিয়েট জানান, ঐ ব্যক্তির নাম মোজাম্মেল হক বাড়ি জামালপুর, তিনি বাংলাদেশ সেলফোন রিপিয়ার এসোসিয়েশনের সাবেক সদস্য পদে ছিলেন। সংগঠনের নিয়ম ভঙ্গ ও চোরাই ফোন কেনা বেচার সাথে জড়িত থাকার অভিযোগে তাকে বহিষ্কার করা হয়। এই কারণে তিনি ও তার চক্রের আরেক সদস্য হুমায়ূন বেশ কিছুদিন যাবৎ তাকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন, তারা দেখেছে BCPRTA সংগঠন গঠিত হয়েছে পেশার দ্বারা সংঘটিত অপরাধ বন্ধে প্রশাসনকে সহযোগিতা প্রদান করতেছেন। সংগঠনের উদ্দেশ্যকে বাধা প্রদান করতে তাদের এ অপকর্ম।
কেন্দ্রীয় কমিটির সদস্য নুরুজ্জামান বলেন, এ সংগঠনটির লক্ষ্য হলো বাংলাদেশ থেকে মোবাইল মেরামত পেশা দ্বারা সংঘটিত অপরাধ বন্ধ করতে সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা প্রদান। এ পেশায় কর্মরত টেকনিশিয়ানদের কারিগরি দক্ষতা বৃদ্ধি এবং গ্রাহক সেবার মান নিশ্চিত করা। এ সংগঠনটি ২০২০ সালের ১৭ই অক্টোবরে প্রতিষ্ঠা লাভ করে। স্বারক‌লি‌পির ৫ দফা দাবি প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হয়। সংগঠনটি ইতি মধ্যে ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় ও আর, জে, এস, সি থেকে অনাপত্তি মন্তব্য পেয়েছে।

যখন এই সংগঠনটি সুনামের সহিত দ্রুত প্রসার লাভ করে সকল সেলফোন রিপিয়ার টেকনিশিয়ানরা উপকৃত হচ্ছেন। তখন ইর্ষানিত হয়ে বাংলাদেশ সেলফোন রিপিয়ার এসোসিয়েশন (BCPRTA) এর মহাসচিব হাজবুল আলম জুলিয়েটকে প্রাণনাশের হুমকি দিয়েছে মোজাম্মেল হক নামের এক ব্যক্তি। সকল টেকনিশিয়ানদের দাবি প্রাণনাশের হুমকিদাতা মোজাম্মেলকে শিঘ্রই গ্রেফতার করে আইনের আওতায় এনে তদন্ত সাপেক্ষে কঠিন শাস্তির ব্যবস্থা করা হোক।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর