বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
পবিত্র শবেবরাতে বেনাপোল-পেট্টাপোল বন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে চাটমোহরে সরকারি কর্মচারীদের অবস্থান,বিক্ষোভ কর্মসূচি “জাতীয় শিক্ষা সপ্তাহ” গুরুদাসপুরে পুরস্কার পেলেন বিজয়ী শিক্ষক-শিক্ষার্থীরা মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতির প্রভাব বাংলাদেশে পড়বে না -বিজিবি কক্সবাজারে সাংবাদিকের কাছে ১ লক্ষ টাকা চাঁদা দাবি: না পেয়ে গাড়ি ছিনতাই ও স্ত্রীকে শ্লীলতাহানি বিএনপি’র সকল নেতাকর্মীদের ঘোড়া মার্কা প্রতীকের নির্বাচনের আহবান জানিয়ে সংবাদ সম্মেলন আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ফ্ল্যাট কেনা থেকে শুরু করে বিক্রয়োত্তর সেবা মিলবে যে মেলায়

আটোয়ারীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে এমকেপি’র ভ্রাম্যমান তথ্য মেলা

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ “
আপডেট সময়: বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১, ৮:০৮ অপরাহ্ণ

পঞ্চগড়ের আটোয়ারীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে মানব কল্যাণ সংস্থা (এমকেপি)’র বাস্তবায়নে ভ্রাম্যমান তথ্য মেলা অনুষ্ঠিত হয়েছে। বিএমজেড ও নেট্জ বাংলাদেশ এর আর্থিক সহযোগিতায় এবং মানব কল্যাণ পরিষদ (এমকেপি) এর বাস্তবায়নে আটোয়ারী প্রকল্প অফিস মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দিনব্যাপী তথ্য অধিকার বিষয়ের উপর গুরুত্বারোপ করে উপজেলার ছয় ইউনিয়নে জনসচেতনতামুলক ভ্রাম্যমান তথ্য মেলার আয়োজন করে প্রচারাভিযান চালিয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান লাল ফিতা কেটে ও গণ স্বাক্ষর তালিকায় প্রথম সাক্ষর করে প্রচার অভিযানের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।এসময় অন্যদের মধ্যে গণসাক্ষর করেন ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, আইসিটি অফিসার মোঃ শহিদুল ইসলাম প্রমুখ। উদ্বোধন শেষে সচেতনতামুলক বিভিন্ন স্লোগান সমন্বিত ব্যানার আঁটিয়ে একটি পিকআপ ভ্যান গাড়ীতে ঢাকঢোল পিটিয়ে উপজেলার ৬ ইউনিয়ন এবং প্রধান প্রধান বাজার প্রদক্ষিণ করে। ভ্রাম্যমান তথ্য মেলায় তথ্য অধিকার বিষয়ে জনসচেতনতামুলক বক্তব্য রাখেন আটোয়ারী প্রকল্প অফিসের এলাকা ব্যবস্থাপক মোঃ মঞ্জুরুল তারিক, মাঠ সহায়ক প্রদীপ কুমার বর্মন ও প্রকল্পের সভাপতি নাজিম কিবরিয়া। বক্তব্যে, তথ্য কোথায় পাওয়া যাবে, কোন ধরনের তথ্য জানতে চাওয়া যাবেনা, যেভাবে তথ্য পাবেন, আবেদন করে তথ্য না পেলে করনীয় সম্পর্কে আলোচনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর