যশোরের অভয়নগর উপজেলা সজীব ওয়াজেদ জয় পরিষদের, প্যাডে স্বাক্ষরিত বহিষ্কার আদেশের বিরুদ্ধে যৌথ লিখিত প্রতিবাদ দিয়েছেন। তরিকুল ইসলাম বাবু ও মোঃ সাদ্দাম হোসেন।
যৌথ লিখিত প্রতিবাদে তারা বলেন,গত ২৭/৯/২০২১ ইং তাং সজীব ওয়াজেদ জয় পরিষদের প্যাডে স্বাক্ষরিত যে বহিষ্কার আদেশ ফেসবুকে প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রনীত।
আমরা উক্ত ভূয়া বহিষ্কার আদেশের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সেই সঙ্গে উল্লেখিত বহিষ্কার আদেশ যে বা যারা বিভাগীয় প্রধানের স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে, উল্লেখিত বহিষ্কার আদেশ প্রকাশ করেছেন। ভবিষ্যতে এজাতীয় মিথ্যা বানোয়াট কিছু প্রকাশ করা থেকে বিরত থাকার আহবান করছি। এবং প্রকাশিত বহিষ্কার পত্রের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
#চলনবিলের আলো / আপন