বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
পবিত্র শবেবরাতে বেনাপোল-পেট্টাপোল বন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে চাটমোহরে সরকারি কর্মচারীদের অবস্থান,বিক্ষোভ কর্মসূচি “জাতীয় শিক্ষা সপ্তাহ” গুরুদাসপুরে পুরস্কার পেলেন বিজয়ী শিক্ষক-শিক্ষার্থীরা মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতির প্রভাব বাংলাদেশে পড়বে না -বিজিবি কক্সবাজারে সাংবাদিকের কাছে ১ লক্ষ টাকা চাঁদা দাবি: না পেয়ে গাড়ি ছিনতাই ও স্ত্রীকে শ্লীলতাহানি বিএনপি’র সকল নেতাকর্মীদের ঘোড়া মার্কা প্রতীকের নির্বাচনের আহবান জানিয়ে সংবাদ সম্মেলন আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ফ্ল্যাট কেনা থেকে শুরু করে বিক্রয়োত্তর সেবা মিলবে যে মেলায়

আটোয়ারীতে ইউএনও’র নতুন বাসভবন নির্মাণ কাজের উদ্বোধন

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ
আপডেট সময়: মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১, ৮:০৮ অপরাহ্ণ

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও)-এর নতুন বাসভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ ক্যাম্পাসে ইউএনও’ পুরাতন বাসভবন সংলগ্ন নতুন বাসভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, এলজিইডি দপ্তরের সহকারী প্রকৌশলী আজমল খাঁন, উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব আলহাজ্ব ক্বারী মোঃ তাহেরুল ইসলাম, আটোয়ারী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী প্রমুখ। এসময় ইউএনও বলেন, উপজেলা সৃষ্টি হওয়ার সময় ইউএনও’র বাস ভবনটি নির্মিত হয়েছিল। বারংবার সংস্কার করা হয়েছে। এ বাসভবনটিতে জীবনের ঝুকি নিয়ে বসবাস করছি। এ ভবনে বাস করা মোটেও নিরাপদ নয়। তাই নতুন ভবনটি নির্মাণ হলে পুরাতন ভবনটি পরিত্যাক্ত ঘোষনা করে ভেঙ্গে ফেলা হবে। নতুন ভবনটিতে নির্মাণ কাজে ব্যয় ধরা হয়েছে প্রায় এক কোটি ৩০ লাখ টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর