পাবনার আটঘরিয়া উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে আটঘরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ শহিদুল ইসলাম রতন। এর আগে আটঘরিয়া বাজার থেকে উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ মোটর সাইকেল যোগে একটি বর্ণাঢ্য রালি বের করে দেবোত্তর বাজার হয়ে উক্ত শহীদ মিনার প্রাঙ্গণে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে যোগ দেন।
উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও দেবোত্তর ইউপি চেয়ারম্যান মোহাইমিনুল হোসেন চঞ্চলের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও মাজপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর মিয়া, একদন্ত ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এজেড এম আব্দুল জলিল, সাধারন সম্পাদক একদন্ত ইউপি চেয়ারম্যান ইসমাইল সরদার, লক্ষীপুর ইউপি চেয়ারম্যান শেখ আনোয়ার হোসেন, চাঁদভা ইউপি চেয়ারম্যান ইঞ্জি: সাইফুল ইসলাম কামাল, চাঁদভা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আশরাফুল ইসলাম, সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম আশরাফ, দপ্তর সম্পাদক ও আটঘরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হেলাল উদ্দিন,
মাজপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইন্তাজ আলী খাঁ, সাধারন সম্পাদক জিন্নাত আলী, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আজিজুল গাফফার, সাধারন সম্পাদক গোলাম মওলা পান্নু, পৌর আওয়ামীলীগের আহবায়ক আব্দুল আজিজ, যুগ্ন আহবায়ক জাহিদুল ইসলাম মুকুল, পৌর ছাত্রলীগের সভাপতি বাঁধন, সাধারন সম্পাদক খাইরুল হাসান নাসিম, আটঘরিয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম, যুবলীগ নেতা নাসিম উদ্দিন,রাশিদুল ইসরাম প্রমূখ। দোয়া মাহফিল পরিচালনা করেন জেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান মুরাদ।