বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
পবিত্র শবেবরাতে বেনাপোল-পেট্টাপোল বন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে চাটমোহরে সরকারি কর্মচারীদের অবস্থান,বিক্ষোভ কর্মসূচি “জাতীয় শিক্ষা সপ্তাহ” গুরুদাসপুরে পুরস্কার পেলেন বিজয়ী শিক্ষক-শিক্ষার্থীরা মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতির প্রভাব বাংলাদেশে পড়বে না -বিজিবি কক্সবাজারে সাংবাদিকের কাছে ১ লক্ষ টাকা চাঁদা দাবি: না পেয়ে গাড়ি ছিনতাই ও স্ত্রীকে শ্লীলতাহানি বিএনপি’র সকল নেতাকর্মীদের ঘোড়া মার্কা প্রতীকের নির্বাচনের আহবান জানিয়ে সংবাদ সম্মেলন আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ফ্ল্যাট কেনা থেকে শুরু করে বিক্রয়োত্তর সেবা মিলবে যে মেলায়

আটোয়ারীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ “
আপডেট সময়: মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১, ৯:২৩ অপরাহ্ণ

তথ্য আমার অধিকার, জানা আছে কি সবার” প্রতিপাদ্য বিষয় নিয়ে পঞ্চগড়ের আটোয়ারীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২১ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান। উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ শহিদুল ইসলামের সঞ্চালনায় এবারের তথ্য অধিকার দিবসের প্রতিপাদ্য বিষয় ও স্লোগানের উপর গুরুত্বারোপ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, উপজেলা কৃষি অফিসার মোছাঃ নুরজাহান খাতুন, উপজেলা সমবায় অফিসার রোকেয়া খাতুন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ ছাইফুল আলম, উপজেলা জনস্বাস্থ্য অফিসার হৃষিকেশ রায় প্রমুখ। অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার তার বক্তব্যে তথ্য অধিকারের নিয়মাবলী বিস্তারিত আলোচনা করেন। আলোচনা সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর