সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ফরিদপুরে জেলি ও কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দুজনের কারাদণ্ড অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন

ঝালকাঠিতে হ্যালোর শিশু সাংবাদিকতার কর্মশালা শুরু

রিয়াজুল ইসলাম বাচ্চু,ঝালকাঠিঃ
আপডেট সময়: শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১, ৯:১০ অপরাহ্ন

বিশ্বে শিশু সাংবাদিকতার প্রথম বাংলা সাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর আয়োজনে শিশু সাংবাদিকদের দুই দিনের কর্মশালা ঝালকাঠিতে শুরু হয়েছে।জাতিসংঘ শিশু তহবিল-ইউনিসেফ এর সহযোগিতায় শনিবার সকাল ১০টায় ঝালকাঠি শিল্পকলা একাডেমির সভাকক্ষে এ কর্মশালা শুরু হয়।ঝালকাঠি জেলা প্রশাসক মো: জোহর আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাংবাদিকতা সত্য, সততা এবং দায়িত্বশীলতার প্রতীক। ঝালকাঠির শিশুরা হ্যালোর সাথে যুক্ত থেকে শিশু সাংবাদিকতার পাশাপাশি সমাজ উন্নয়নেও ভূমিকা রাখতে পারবে।বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর ঝালকাঠি প্রতিনিধি ও হ্যালোর স্থানীয় সমন্বয়ক পলাশ রায়ের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এবং দৈনিক গাউছিয়া পত্রিকার সম্পাদক চিত্তরঞ্জন দত্ত, শিশু সংগঠক ও সহকারী অধ্যাপক ড. মো: শামীম আহসান ও সাংবাদিক মানিক রায়।দুইদিনের এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে রয়েছেন হ্যালোর সাব এডিটর সৈয়দা মহুয়া জান্নাত মৌ। জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ২০ জন শিশু শিক্ষার্থী কর্মশালায় অংশ গ্রহণ করেছে। রোববার সমাপনি অনুষ্ঠানের মধ্যদিয়ে কর্মশালা শেষ হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর