সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ফরিদপুরে জেলি ও কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দুজনের কারাদণ্ড অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটি সদর উপজেলা আহবায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১, ২:০৯ অপরাহ্ন

১৫ সেপ্টেম্বর বুধবার বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটি জেলা কমিটির সদর হাসপাতাল এলাকার অস্থায়ী কার্যালয়ে রাঙামাটি সদর উপজেলা কমিটি গঠনের লক্ষে এমিলি চৌধুরীর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় জনগণের ভোট, ভাত ও মুক্তমত প্রকাশের অধিকার কায়েমে গণসংগ্রাম জোরদার করার লক্ষে এবং বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাংগঠনিক রাজনৈতিক কর্মসূচি মেহনতি গণমানুষের কাছে তৃর্ণমুল পর্যায়ে পৌছানের লক্ষে আলোচনা করা হয়।
সভায় প্রাথমিকভাবে ১১ সদস্য বিশিষ্ট রাঙামাটি সদর উপজেলা আহবায়ক কমিটি গঠন করা হয়।

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি সদর উপজেলা কমিটির আহবায়ক এমিলি চৌধুরী, যুগ্ম আহবায়ক শিখা চাকমা ও রীতা চাকমা, সদস্য সচিব কাঞ্চনা চাকমা, সদস্য ছায়া রাণী চাকমা, রেমি চাকমা, আলো রাণী চাকমা, জেকি চাকমা, চম্পা চাকমা, বন্যা চাকমা ও কৃঞ্চা চাকমা।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটি মো. আবুল হাসেম, সাধারন সম্পাদক নির্মল বড়–য়া মিলন ও সম্পাদক মন্ডলীর সদস্য জুঁই চাকমা প্রমুখ।

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গঠনতন্ত্রের ধারা ১৬ মোতাবেক রাঙামাটি সদর উপজেলা আহবায়ক কমিটি গঠন করা হয়। উক্ত আহবায়ক কমিটি সদর উপজেলার বন্দুকভাঙ্গা, বালুখালী, জীবতলী, মগবান, কুতুকছড়ি, সাপছড়ি ইউনিয়ন ও রাঙামাটি শহর এলাকায় পার্টির সভ্যপদ প্রদানের মাধ্যমে পার্টির সদস্যদের সমন্বয়ে রাঙামাটি সদর উপজেলা পূর্ণাঙ্গ কমিটি আগামী তিনমাসের মধ্যে গঠন করে জেলা কমিটির নিকট জমা দিবেন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর