সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

চাটমোহরের হান্ডিয়ালে চাঞ্চল্যকর হাবিব হত্যার প্রতিবাদে মানব বন্ধন ও সংবাদ সম্মেলন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

চলনবিলের আলো অফিস:

পাবনার চাটমোহরের হান্ডিয়ালে কলেজ ছাত্র হাবিবুর রহমান (২১) কে হত্যার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানব বন্ধন করেছে এলাকাবাসী। বুধবার ১৭ জুন দুপুরে নিহত হাবিবুরের পরিবারের পক্ষ থেকে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন। এবং আকস্মিক ভাবে এলাকার জনসাধারন আসামীদের দ্রুত গ্রেফতারের দাবীতে হান্ডিয়াল বাজারের মসজিদ রোডে এ মানববন্ধন কর্মসূচী পালন করে।

নিহত পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে লিখিত বক্ত্য পাঠ করেন নিহত হাবিবুরের ছোট চাচা মোঃ র“হুল আমিন। লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১৪ জুন রবিবার সন্ধা ৭.৪০ ঘটিকায় হান্ডিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের গলিতে আমার ভাতিজা হাবিবুর রহমান (হাবিব) কে অত্র এলাকার প্রভাবশালী পরিবারের বখাটে কিছু কুখ্যাত সন্ত্রাসীরা পরিকল্পিত ভাবে ধারালো অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে তাকে উপর্যুপুরি আঘাত করতে থাকে এবং তাদের হাতে থাকা ধারালো ছুড়ি দিয়ে হাবিবের বুকের পাজরে আঘাত করে এক পর্যায়ে সে ঘটনা স্থলেই মৃত্যুর কোলেই ঢলে পরে। দীর্ঘদিন যাবৎ এরা স্কুল কলেজ গামী ছাত্রীদের উত্ত্যক্ত সহ অসামাজিক কর্ম কান্ড করে আসছে এবং এরা এলাকায় চিহ্নিত নেশা খোর বলে পরিচিত এছাড়া অপরাধমূলক কর্মকান্ডে জরিত, তাদের কারনে এলাকার সাধারন মানুষ ভীতসন্ত্রস্থ যাহার শেষ পরিনতি এই যে আমার ভাতিজার নির্মম হত্যা কান্ড। বক্তব্যে নিহত পরিবারের পক্ষ থেকে খুনিদের দ্রুত গ্রেফতার ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী জানানো হয়।

এ ঘটনায় নিহত হাবিবের পিতা হান্ডিয়াল নিকাড়ি পাড়া গ্রামের আব্দুর রাজ্জাক বাদী হয়ে ১৫ জুন এজহার নামীয় ১১ জনসহ অজ্ঞাতনামা ১৫/২০ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। মামলা নং ১১। হাবিব হত্যার আসামিরা হচ্ছে, ১. কাওসার আহমেদ কাজল (২৫) পিতা মোঃ দুলাল হোসেন, ২. মোঃ রনি আহমেদ (২৪) পিতা আব্দুর রাজ্জাক মাস্টার, ৩. রাসেল আহমেদ (২৪) পিতা মোঃ রওশন আলী, ৪. রাকিবুল হাসান (২১) পিতা জাকির হোসেন, ৫. আসিফ হোসেন (২০) মোঃ গোলবার হোসেন, ৬. আব্দুলাহ (২১) বকুল হোসেন, ৭. শাহেদ আলী (২২ পিতা মোঃ আব্দুল মাজেদ, ৮. মোঃ ইমরান হোসেন (২২) পিতা মোঃ সোহেল রানা,৯. শামীম আহমেদ (২৫) পিতা আব্দুল লতিফ ১০. হামজালাল (২০) মোঃ সাদ্দাম হোসেন, ১১. নাহিদ খন্দকার (২০) পিতা কালু খন্দকার সহ অজ্ঞাতনামা ১৫/২০ জন।

নিহত হাবিবুরের চাচা রুহুল আমিন জানান, আমরা করোনা’র কারণে পরিবারের পক্ষ থেকে মানব বন্ধনের সিদ্ধান্ত থেকে সরে আসলেও এলাকাবাসী আকস্মিক এ মানব বন্ধন করে। এলাকাবাসি হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও আইনের আওতায় আনার জোড় দাবী জানায়।

এ বিষয়ে, চাটমোহর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সেখ নাসীর উদ্দীন বুধবার দুপুরে জানান, এ ব্যাপারে এজহার নামীয় ১১ জনসহ অজ্ঞাত ১৫/২০ জনকে আসামী করে একটি মামলা হয়েছে। আসামীদের আটক করতে পুলিশি অভিযান অব্যাহত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর