রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
পাকুটিয়া ইউনিয়ন যুব জামায়াতের উদ্যোগে দাঁড়িপাল্লার উঠান বৈঠক অনুষ্ঠিত মোস্তফা প্রি ক্যাডেট স্কুলে ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ  নাগরপুরে দুয়াজানী কলেজপাড়া প্রিমিয়াম ব্যাটমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত  নওয়াপাড়ায় বেসরকারি হাসপাতাল থেকে নবজাতক উধাও, শিশু বিক্রির অভিযোগ আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা এবং চ্যানেল এস এর বর্ষপূর্তি পালন বান্দরবান ধানের শীষ প্রার্থী সাচিং প্রু জেরীর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত অভয়নগরে মধ্যরাতে সেনা অভিযানে পিস্তল–শর্টগানসহ বিপুল অস্ত্র উদ্ধার, যুবক আটক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে চৌহালীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

ছয়বারের চ্যাম্পিয়ন ম্যানসিটিকে হারিয়ে কমিউনিটি শিল্ড জয়ের স্বাদ পেল লেস্টার

ক্রীড়া ডেস্কঃ
আপডেট সময়: রবিবার, ৮ আগস্ট, ২০২১, ১:৪৯ অপরাহ্ণ

ধারাবাহিকতার অভাবে গত মৌসুমে সেরা চারে থেকে লীগ শেষ করতে পারেনি লেস্টার সিটি। পাঁচ নম্বরে থাকায় লেস্টার এই মৌসুমে খেলবে ইউরোপা লীগে। উত্থান-পতনের মধ্যেও গত মৌসুমে এফএ কাপ জেতে লেস্টার। চেলসিকে হারিয়ে প্রথমবার তারা স্বাদ পায় এফএ কাপ জয়ের। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে আরেকটি শিরোপা জয়ের উল্লাসে ভাসলো লেস্টার। শনিবার রাতে ম্যানচেস্টার সিটিকে ১-০ গোলে হারিয়ে কমিউনিটি শিল্ড জিতল ব্রেন্ডন রজার্সের দল।
ইংলিশ প্রিমিয়ার লীগ ও এফএ কাপ জয়ী দলের মধ্যে হয়ে থাকে এক ম্যাচের এই শিরোপা লড়াই। ছয়বারের চ্যাম্পিয়ন ম্যানসিটিকে হারিয়ে ৫০ বছর পর কমিউনিটি শিল্ড জয়ের স্বাদ পেল লেস্টার। শেষবার তারা এই শিরোপা জিতেছিল ১৯৭১ সালে।
ওয়েম্বলিতে সিটিজেনদের স্কোয়াডে ছিল না গুরুত্বপূর্ণ ফুটবলারদের কয়েকজন।
কেভিন ডি ব্রুইনা, ফিল ফোডেন ও রাহিম স্টার্লিং ইউরো চ্যাম্পিয়নশিপে ইনজুরিতে পড়ে এখনো সেরে ওঠেননি। পেপ গার্দিওলা তাই মাঠে নামান তিন টিনএজ তারকা- কোল পালমের, স্যাম এদোজিয়ে ও বেন নাইটকে। ১৮ বছর বয়সী এদোজিয়ে তিন প্রীতি ম্যাচে গোল করলেও লেস্টারের বিপক্ষে জ্বলে উঠতে পারেননি। ইলকাই গিন্দোয়ান, ফার্নান্দিনহোরা মাঝমাঠে আলো ছড়ালেও আক্রমণভাগের ব্যর্থতায় গোলের দেখা পায়নি সিটি। বিরতির পর গার্দিওলা অভিষেক করিয়ে দেন জ্যাক গ্রিলিশকে। বৃটিশ রেকর্ড ১০০ মিলিয়ন পাউন্ডে অ্যাস্টন ভিলা থেকে সিটিতে আসা ইংলিশ মিডফিল্ডার মাঠে ছিলেন শেষ ২৫ মিনিট। অভিষেকে চমক দেখাতে পারেননি গ্রিলিশ। ম্যাচ গড়াচ্ছিল অতিরিক্ত সময়ে। তবে ৮৯তম মিনিটে কেলেচি ইহেনাচোকে ডিবক্সে ফাউল করে বসেন সিটি ডিফেন্ডার নাথান আকে। রেফারি পেনাল্টির বাঁশি বাজালে প্রতিবাদ জানান দুই সিটিজেন তারকা ফার্নান্দিনহো ও রুবেন দিয়াস। দু’জনকেই হলুদ কার্ড দেখান রেফারি। সফল স্পটকিক থেকে লেস্টারকে এগিয়ে দেন ইহেনাচো। ২৪ বছর বয়সী এই নাইজেরিয়ান ফরোয়ার্ডের গোলেই শিরোপা জিতে মৌসুম শুরু করে লেস্টার।
লেস্টারের বিপক্ষে মৌসুমের প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচেই সিটিজেনরা ভুগেছে এক গোল স্কোরারের অভাবে। ক্লাবের রেকর্ড ২৬০ গোল করা সার্জিও আগুয়েরোর সঙ্গে চুক্তি নবায়ন করেনি সিটি। তিনি নাম লিখিয়েছেন বার্সেলোনায়। টটেনহ্যামের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইনকে এখনো দলে ভেড়াতে পারেনি সিটি। পরীক্ষিত স্ট্রাইকার দলে ভেড়াতে না পারলে এবারের মৌসুমে ভুগতে হবে সিটিজেনদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর